সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বসতঘরে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে আশরাফিয়া বেগম (৬০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে আশরাফিয়া বেগম (৬০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আশরাফিয়া বেগম উপজেলার সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, ভোরে লোকজন নামাজ পড়তে উঠলে ওই নারীর বসতবাড়ি ভাঙাচোরা দেখতে পান। এ সময় বাড়ির আশপাশে হাতির পালের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। এছাড়াও বাড়ির এক পাশে ওই নারীর ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উল আলম বলেন, কয়েকদিন যাবত ওই এলাকায় হাতির পাল হানা দিচ্ছে। বিভিন্ন সময়ে অনেকের বসতবাড়ি ও ফসলের ক্ষতি করেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ওই নারীর লাশ উদ্ধার করেছে।

সৈকত দাশ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)