সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

যে কারণে মিরসরাইয়ে আমনের চাষ কম হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে এবার আমন চাষে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫০ হেক্টর কম জমিতে আমনের আবাদ হয়েছে। সময় মতো বৃষ্টি না হওয়া, সার ও ডিজেলের দাম বাড়ায় লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। এর কারণে কৃষি নির্ভর পরিবারগুলোতে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশংকা করা

চট্টগ্রামের মিরসরাইয়ে এবার আমন চাষে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫০ হেক্টর কম জমিতে আমনের আবাদ হয়েছে। সময় মতো বৃষ্টি না হওয়া, সার ও ডিজেলের দাম বাড়ায় লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। এর কারণে কৃষি নির্ভর পরিবারগুলোতে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় এবার ২৬০০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ১৯৭৫০ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি প্রায় ২০০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নে। কম আবাদ হয়েছে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নে। এই ইউনিয়নে চলতি বছর প্রায় ১০০০ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়।

একাধিক কৃষক জানান, এবছর সারের মূল্য বৃদ্ধির সঙ্গে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অতিরিক্ত ব্যয় হয়েছে তাদের। এক হেক্টর জমি (সাড়ে সাত বিগা)। এতে এক হেক্টর জমিতে পানি সেচ দিতে ১০ লিটার ডিজেল লেগেছে।

বর্তমানে ২৯ টাকা বাড়িয়ে ডিজেল প্রতি লিটার ১০৯ টাকা করা হয়েছে। এতে ১০ লিটার ডিজেল পূর্বের চেয়ে ৩৩৬ টাকা বেশি খরচ হচ্ছে। ভাড়া সেচ পাম্প দিয়ে পূর্বে প্রতিঘণ্টা জমিতে পানি সেচ দিলে নেওয়া হতো ১৫০ টাকা। বর্তমানে তা বাড়িয়ে করা হয়েছে ২০০ টাকা এতে কৃষিতে ব্যয় বেড়ে যাওয়ায় সমস্যায় এবং লোকসানের মুখে পড়ার আশংকা করছেন স্থানীয় কৃষকরা।

সাহেরখালী ইউনিয়নের কৃষক আব্দুল কাইয়ুম বলেন, প্রতি বছর নিজের কিছু জমি ও বর্গা নিয়ে আরও কিছু জমিতে আমনের চাষ করে থাকেন। এবছর সময় মতো বৃষ্টি না হওয়ায় তিনি আশানুরূপ চাষ করতে পারেননি। তিনি আরও বলেন, প্রতি বছর পরিবার খাওয়ার জন্য ধান রেখে বাকি ধান বাজারে বিক্রি করা হয়। এবছর বাজারে ধান বিক্রি করা সম্ভব হবে না।

ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার কৃষক মো. সাইফুল্লাহ বলেন, যে পরিমাণে ডিজেল এবং সারের দাম বাড়ানো হয়েছে খরচের সঙ্গে পেরে উঠছি না। সামনে হয়তো চাষাবাদ করা বন্ধ করে দিতে হবে।

দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার এনামুল হক নামে আরেক কৃষক জানান, এবছর খরচ বেড়ে যাওয়ায় অল্প জমিতে চাষ করেছি। কিছু করার নেই। আগে প্রতি একর জমিতে খরচ পড়তো ১৮০০ থেকে ২০০০ টাকা। এখন খরচ পড়ছে ৩৫০০ থেকে ৪০০০ টাকা।

মিরসরাই উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, এবার উপজেলায় ২৬০০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির অভাবে ১৯৫০০ হেক্টর জমিতে চাষ সম্ভব হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে চাষাবাদ হয়েছে। মূলত ভরা মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।

এমএমএফ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

টিসিবির পণ্য বিতরণে অনিয়ম কমাতে ডিজিটাল ব্যবস্থায় জোর

চলতি অর্থবছরে টিসিবির সংগ্রহ কর্মসূচি ৮ হাজার কোটি টাকার; উপকারভোগী যাচাই থেকে সরবরাহ পর্যন্ত ডিজিটাল ব্যবস্থাপনার কথা জানাল সংস্থাটি, প্রকৃত উপকারভোগী বাছাইয়ে জোর বিশেষজ্ঞদের।

আমার দেশ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)