সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সবজি চাষ ও ছাগল-ভেড়া পালনে ভাগ্য ফিরেছে তাদের

মোংলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামের বিধবা রিনা মালাকার (৩৫)। একসময়ে নুন আনতে পান্তা ফুরাতো তার। কিন্তু একটি ছাগল পেয়ে তার সেই অভাব ঘুঁচেছে। একই গ্রামের মাজেদা বেগমও ছাগল পেয়ে পরিবারের সমস্যাসহ ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ পুষিয়ে নিচ্ছেন। ১২০টি পরিবার ছাগল ও ভেড়া পালন করে তাদের সংসারের অভাব দূর করে যা

মোংলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামের বিধবা রিনা মালাকার (৩৫)। একসময়ে নুন আনতে পান্তা ফুরাতো তার। কিন্তু একটি ছাগল পেয়ে তার সেই অভাব ঘুঁচেছে। একই গ্রামের মাজেদা বেগমও ছাগল পেয়ে পরিবারের সমস্যাসহ ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ পুষিয়ে নিচ্ছেন। ১২০টি পরিবার ছাগল ও ভেড়া পালন করে তাদের সংসারের অভাব দূর করে যাচ্ছেন। এরমধ্যে সবজি চাষ করেও ভাগ্য বদলেছেন অনেকে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের পাশে দাঁড়িয়ে উপকার করে যাচ্ছে।

জয়খাঁ গ্রামে গিয়ে দেখা যায়, কেউ ছাগল পালন, কেউ ভেড়া পালন ও কেউ লবণাক্ত জমিতে শীতকালীন সবজি চাষ করছেন। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভালো ফলন হওয়ায় ন্যায্য মূল্যও পাচ্ছেন তারা। শিরিনা বেগম বলেন, 'চারজনের সংসারে স্বামী অসুস্থ হয়ে ঘরে বসে আছেন। ফ্রেন্ডশিপ থেকে বিনা মূল্যে একটি ছাগল দেওয়া হয়। সেই ছাগল থেকে আরও তিনটি বাচ্চা হয়। ছাগলের দুধ বিক্রি ও দুটি ছাগল বিক্রি করে সংসারের অভাব কিছুটা দূর হয়েছে।'

প্রশান্ত মন্ডল বলেন, 'ফ্রেন্ডশিপ থেকে একটি ভেড়া দেওয়া হয়। সেটি থেকে ১৫টি বাচ্চা হয়। মেয়ের লেখাপড়া শেষে তাকে বিয়ে দিয়েছি।'

আরও পড়ুন: মিরসরাইয়ে আমন ধানের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন

তন্দ্রা মন্ডল বলেন, 'আমাদের গ্রামের বেড়িবাঁধটি অতিরিক্ত জোয়ারে ভেঙে যায়। ফলে এক একর কৃষিজমি নষ্ট হয়। পরে ফ্রেন্ডশিপ থেকে বিনা মূল্যে শীতকালীন সবজির বীজ দেওয়া হয়। সেই বীজ লাগিয়ে ভালো ফলন পেয়েছি। এখন স্বামীর একার আয়ের ওপর নির্ভর করতে হচ্ছে না।'

লিটন মন্ডল বলেন, 'শুধু সবজির বীজ নয়, আধুনিক পদ্ধতিতে শাক-সবজি উৎপাদন ও কেঁচো সার তৈরির প্রশিক্ষণ পেয়েছি। এরপর বসতবাড়িতে সবজি উৎপাদন করে ২৪ হাজার টাকার সবজি বিক্রি করেছি। এতে সংসারের ব্যয়ভার বহন করে কিছু টাকা সঞ্চয়ও করেছি।'

সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম বলেন, 'উপকূলীয় সুবিধাবঞ্চিত জনপদে পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিন সমমর্যদাসহ পূর্ণ জীবনমান প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড কাজ করে যাচ্ছে। তাদের সহযোগিতায় এলাকার দরিদ্র মানুষেরা ছাগল-ভেড়া পালন ও সবজি চাষে পরিবারের আয় বাড়াতে সক্ষম হয়েছেন।'

আরও পড়ুন: খাগড়াছড়িতে বাগানেই নষ্ট হচ্ছে কোটি টাকার পেঁপে

ফ্রেন্ডশিপ ট্রান্সজিশনাল ফান্ডের প্রজেক্ট ম্যানেজার জুয়েল হাসান বলেন, 'ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহায়তায় দরিদ্র পরিবারের আয় রোজগার নিয়মিতকরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। জয়খাঁ গ্রামের ১২০টি দরিদ্র পরিবারকে বিনা মূল্যে ছাগল, ভেড়া ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।'

মোংলা উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইউনুস আলী বলেন, 'ফ্রেন্ডশিপ দরিদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে যেসব প্রাণী ও শীতকালীন সবজি দিচ্ছেন, তা অত্যন্ত প্রশংসামূলক কাজ। তারা শুধু এসব দিচ্ছেন না, এসবের প্রশিক্ষণও দিচ্ছেন। ফলে পরিবারগুলোতে কম সময়ে বেশি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এ জনপদের মানুষ স্বাবলম্বী হচ্ছে।'

আবু হোসাইন সুমন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)