সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

এবার কুয়াকাটায় মিললো বড় দুটি মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার পাওয়া গেলো দুটি মৃত কচ্ছপ। যার একটির ওজন প্রায় ২৫ কেজি, অন্যটির ওজন ২০ কেজি।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার পাওয়া গেলো দুটি মৃত কচ্ছপ। যার একটির ওজন প্রায় ২৫ কেজি, অন্যটির ওজন ২০ কেজি।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় কুয়াকাটা সৈকতের গঙ্গামতি পয়েন্টের তেত্রিশকানি এলাকায় এক কিলোমিটার আওতার মধ্যে দুটি কচ্ছপ দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।

জুয়েল ও স্থানীয় জেলেরা জানান, সকালের জেয়ারে কচ্ছপ দুটি তীরে ভেসে আসতে দেখেছি। একটি বড়, একটি ছোট।

পরে ডলফিন রক্ষা কমিটি ও ইকো-ফিস ২ সদস্যদের খবর দিলে সদস্যরা এসে কচ্ছপ দুটিকে উদ্ধার করে কিছু অংশ স্যাম্পল রেখে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়।

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে জানান, মূলত কদিন আগে জেলিফিশের পরিমাণ বেড়ে যাওয়ায় ওরা তীরে আসতে পারে। কারণ কচ্ছপগুলোতে জেলিফিশ খেতে পছন্দ করে। আজ যে কচ্ছপ দুটি ভেসে এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea)। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। তবে এই দুটির বয়স ১৫-২০ বছর হতে পারে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে জানান, কচ্ছপ দুটির মুখে ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কোনোকিছুর সঙ্গে আটকে মারা গেছে। এটির বড়টি পুরুষ ছোটটি মহিলা।

গত বছরের এপ্রিল মাসে দুটি কচ্ছপ পাওয়া গেছে। এরপরে আবার এই বছর মার্চে দুটি মৃত কচ্ছপ মিললো। সামুদ্রিক প্রাণীর এই মৃত্যুগুলো আমাদের সমুদ্র পরিবেশের জন্য বেশ হুমকি বলে উল্লেখ করেন তিনি।

এর আগে সোমবার ২১ মার্চ বিকেলে কুয়াকাটা সৈকতে পাওয়া যায় সাতফুট লম্বা একটি মৃত ডলফিন। তার ১৮ ঘণ্টা পরই একইস্থানে পাওয়া গেলো মৃত কচ্ছপ দুটি।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)