সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

শেরপুরে এক পাগলা কুকুরের কামড়ে ২৩ জন আহত

শেরপুর শহরের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে ২৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের কুসুমহাটি, পূর্ব শেরী, পশ্চিম শেরী ও কসবা মহল্লায় পাঁচ ঘণ্টার ব্যবধানে এ ঘটনা ঘটে।

শেরপুর শহরের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে ২৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের কুসুমহাটি, পূর্ব শেরী, পশ্চিম শেরী ও কসবা মহল্লায় পাঁচ ঘণ্টার ব্যবধানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, ওই পাগলা কুকুরটি মানুষের শরীরের বিভিন্নস্থানে কামড়াচ্ছে। যেখানে মানুষ দেখছে সেখানেই ছুটে যাচ্ছে। কুকুরটিকে ধরতে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন কিন্ত দ্রুতই সে স্থান পরিবর্তন করছে। এখন কুকুরটিকে খুঁজেও পাওয়া যাচ্ছে না।

আহতদের শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত রবিউল মিয়া বলেন, 'ওই কুকুরটি কারও পায়ে, কারও হাতে, কারও পেটে আবার কারোর পিঠে অর্থাৎ যাকে যেভাবে পেয়েছে কামড়িয়েছে। কারও কারও কামড়ানোর স্থানে মাংসও উঠে গেছে।'

কুকুরের কামড়ে আহত হাসমত আলী বলেন, 'আমরা খুব আতঙ্কে আছি ওই পাগলা কুকুরের জন্য। কুকুরটিকে ধরতে আমরা চেষ্টাও করেছি কিন্তু মুহূর্তেই স্থান পরিবর্তন করে কুকুরটি। এজন্য ধরতে পারছি না।'

শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) খাইরুল কবির সুমন বলেন, 'দুপুর ২টা পর্যন্ত আমরা ২৩ জন আহত রোগীকে চিকিৎসা দিয়েছি। যদি এই পাগলা কুকুরকে ধরতে না পারা হয় তাহলে আরও বেশি ক্ষতি করবে মানুষকে।'

শেরপুর পৌরসভার মেয়র গোলাম আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, 'সম্প্রতি শেরপুর শহরজুড়ে কুকুরের অত্যাচার বেড়েছে। কিন্তু আইনি বাধার কারণে কুকুর নিধন করা যাচ্ছে না। বৃহস্পতিবার ২৩ জন মানুষকে কামড়ানো ওই পাগলা কুকুরকে ধরতে ইতোমধ্যেই পৌরসভার কনজারভেনসি শাখাকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি, শিগগিরই ওই পাগলা কুকুরটিকে ধরা যাবে এবং সাধারণ মানুষ রক্ষা পাবে।'

জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ বলেন, 'কুকুরের কামড়ের বিষয়টি আমি শুনেছি। এখন আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।'

ইমরান হাসান রাব্বী/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)