সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

চালুর পরদিনই বন্ধ কোরবানির পশুবাহী বিশেষ ট্রেন

চালুর একদিন পরই পশুবাহী বিশেষ ট্রেনে কোরবানিযোগ্য গরু-ছাগল পরিবহন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার শহিদুল আলম।

চালুর একদিন পরই পশুবাহী বিশেষ ট্রেনে কোরবানিযোগ্য গরু-ছাগল পরিবহন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার শহিদুল আলম।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে স্বল্প ভাড়ায় কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে কোনো গরু-ছাগল বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন বন্ধের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ক্যাটল ট্রেনের নিয়ম অনুযায়ী কোরবানিযোগ্য গরু-ছাগল পাঠাতে হলে ২৪ ঘণ্টা আগেই বুকিং দিতে হয়। কিন্তু বৃহস্পতিবার কোনো গরু-ছাগল বুকিং হয়নি। তাই ট্রেনটি বন্ধ করা হয়।

এর আগে বুধবার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ওয়াগনে ১৮টি গরু ও চারটি ছাগল নিয়ে যাত্রা শুরু করে ক্যাটল ট্রেনটি। সবগুলো গরুর মালিক ছিলেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শামিম আলী।

সোহান মাহমুদ/এমআরআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)