সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

১৭ মণের রাজাবাবুর দাম ৯ লাখ

লালমনিহাটের হাতীবান্ধায় কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত রাজাবাবু। হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি কৃষক শামিম হোসেন তার বাড়িতেই লালন-পালন করছেন গত তিন বছর ধরে। রাজাবাবু নামের ষাঁড়টির ওজন প্রায় ১৬-১৭ মণ। এর দাম ধরা হয়েছে ৮ থেকে ৯ লাখ টাকা।

লালমনিহাটের হাতীবান্ধায় কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত রাজাবাবু। হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি কৃষক শামিম হোসেন তার বাড়িতেই লালন-পালন করছেন গত তিন বছর ধরে। রাজাবাবু নামের ষাঁড়টির ওজন প্রায় ১৬-১৭ মণ। এর দাম ধরা হয়েছে ৮ থেকে ৯ লাখ টাকা।

উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১নং বুড়াসারডুবী গ্রামের মৃত আছের আলীর ছেলে কৃষক শামীম হোসেন শখ করে একটি ছোট বাছুর তিন বছর ধরে লালন-পালন করেন। মেজাজি প্রকৃতির কালো রঙের রাজাবাবু রেগে গেলে কারো আটক করার ক্ষমতা নেই। তবে গাঁ মালিশ এবং মালভোগ কলা পেলেই শান্ত হয় রাজাবাবু। পরম মমতায় রাজাবাবুকে নিজবাড়িতে বড় করে তুলেছেন শামীম হোসেন ও লিপি বেগম দম্পতি। রাজাবাবুকে নিজের সন্তানই মনে করেন লিপি বেগম।

জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১নং বুড়াসারডুবী গ্রামের কৃষক শামীম হোসেন। এবার কোরবানির ঈদে রাজাবাবুকে ৮ থেকে ৯ লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি।

রাজাবাবুর খাবারে প্রতিদিন ৮০০ থেকে এক হাজার টাকা ব্যয় করতে হয়। কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয়নি। প্রাকৃতিক উপায়ে খৈল, ভুট্টা, ভুসি, কলা, ভাত ও খড়-ঘাস খাওয়ানো হচ্ছে তাকে।

কৃষক শামীম হোসেন বলেন, আমাদের কোনো খামার নেই। শখ করেই ছোট থেকে গরুটি লালন-পালন করে অনেক বড় করেছি। আগামী কোরবানির ঈদের সঠিক মূল্য যে দেবে আমরা তাকেই রাজাবাবুকে দিতে চাই। রাজাবাবুর প্রিয় খাবার মালভোগ কলা। কলা ও তার দেহ চুলকে দিলে সে শান্ত হয়ে যায়। রাজাবাবুকে বিক্রি করে জমি বন্ধক খুলতে চাই।

শামীম হোসেনের স্ত্রী লিপি বেগম বলেন, রাজাবাবুকে সন্তানের মতোই বড় করেছি। কেউ যদি আমাদের ওপর সহায় হয়ে সঠিক মূল্য দেয় তাহলে সে টাকা দিয়ে জমি বন্ধক খুলবো। মহব্বতের রাজা বাবুকে বিক্রি করতে ইচ্ছা করে না, তবুও অর্থের কারণে তাকে বিক্রি করতে হবে।

স্থানীয় বাবুল হোসেন বলেন, প্রত্যন্ত এলাকায় শামীম ভাই বিশাল একটি গরু লালন-পালন করছেন। অত্র এলাকায় এত বড় গরু আমরা কোনোদিন দেখিনি। গরুর নাম রাজাবাবু শুনেই তাকে দেখতে এসেছি।

রবিউল হাসান/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)