সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

১৫ লাখে বিক্রি হবে শান্ত স্বভাবের ‘ধলাবাবু’

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ষাঁড় গরু 'ধলাবাবু'র ওজন ৩৬ মণ। ঈদুল আজহা উপলক্ষে ষাঁড়টি প্রস্তুত করা হয়েছে। বিক্রির জন্য এর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ষাঁড় গরু 'ধলাবাবু'র ওজন ৩৬ মণ। ঈদুল আজহা উপলক্ষে ষাঁড়টি প্রস্তুত করা হয়েছে। বিক্রির জন্য এর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

স্বাভাবিক সুষম খাবার খেয়েই বেড়ে উঠেছে সাদা-কালো ডোরাকাটা রঙের ফ্রিজিয়ান জাতের সুঠামদেহী ধলাবাবু। তাকে আশানুরূপ দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন খামারি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. এনামুল কায়েম।

বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের বাসিন্দা ও উপজেলার খরসূতি চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. এনামুল কায়েমের খামারে রয়েছে এ ষাঁড় গরুটি। তার স্ত্রী ঝর্ণা বেগম আদর করে নাম রেখেছেন 'ধলাবাবু'। এ নামে ডাক দিলেই সাড়া দেয় শান্ত স্বভাবের ষাঁড়টি। ঝর্ণা বেগম তিন বছর ধরে লালনপালন করছেন ধলাবাবুকে।

বিশাল দেহের ষাঁড়টি দেখতে বাড়িতে ভিড় করছেন অনেকে। এরই মধ্যে খামারেই দাম উঠেছে ১২ লাখ টাকা। তবে এ দামে সন্তুষ্ট নন এনামুল কায়েম।

এনামুল কায়েম জাগো নিউজকে জানান, সাড়ে তিন বছর আগে যশোর থেকে গর্ভাবস্থায় তিনি ধলাবাবুর মাকে সাড়ে ৩ লাখ টাকায় কিনে আনেন। কয়েক মাসের মাথায় ধলাবাবু জন্ম নেয়। সেটিকে খুব যত্ন করে লালনপালন করেন তার স্ত্রী ঝর্ণা বেগম।

ধলাবাবু লম্বায় ৮ ফুট আর উচ্চতা ৬ ফুট। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এক চিকিৎসকের সহায়তায় ফিতা দিয়ে দৈর্ঘ্য ও ব্যসার্ধ মেপে ওজন নির্ণয়ের সূত্রে ধারণা করা হচ্ছে ধলাবাবুর ওজন হবে অন্তত ৩৬ মণ। এবারের কোরবানি ঈদে বিক্রির জন্য দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। তবে, হাটে নিয়ে নয়, বাড়ি থেকেই বিক্রির আশা করছেন এর মালিক এনামুল কায়েম।

অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল কায়েম জাগো নিউজকে বলেন, ধলাবাবুকে লালনপালনে মোটাতাজা করতে তিনি কোনো মেডিসিন বা ইনজেকশন ব্যবহার করেননি। তিনবেলা সুষম খাবার দিয়েছেন। প্রতিদিন প্রায় ৫০০ টাকা খরচ হয় তার পেছনে। কাঁচা ঘাস, গমের ভুসি, খৈল, ধানের কুড়া পানির সঙ্গে মিশিয়ে তিনবেলা খাওয়ানো হয় ধলাবাবুকে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণে সিভাসুতে ২৫ উদ্যোক্তার প্রশিক্ষণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাইয়ের ২৫ দুগ্ধ উদ্যোক্তা পাঁচ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ শেষ করেছেন।

বার্তা২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে পাঁচ খামার, পাবনার শিমুলের মাসে আয় ২ লাখ

হাঁসের খামারে লোকসানের পর পাবনার আটঘরিয়ার শিমুল হোসেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন শুরু করেন; এখন তাঁর পাঁচটি খামারে কাজ করেন ১৭ জন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)