সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ট্রেনের আঘাতে আহত হাতির চিকিৎসার ব্যবস্থা করেছে বন বিভাগ

ঢাকা-কক্সবাজার রেললাইনে ট্রেনের আঘাতে আহত বন্য হাতিটির চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা-কক্সবাজার রেললাইনে ট্রেনের আঘাতে আহত বন্য হাতিটির চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে হাতিটির নিরাপত্তা এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

পরিবেশ মন্ত্রণালয় গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইনসেস ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার বিবেক চন্দ্র সূত্রধর।

তার পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেনারি অফিসার, তার সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা অব্যাহত রেখেছেন।

হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে হাতির কাছাকাছি প্রায় ২০০ মিটার এলাকায় গভীর পানি থাকায় এবং টানা বর্ষণে মাটি নরম থাকায় ক্রেন কিংবা কোনো যান পৌঁছাতে পারছে না।

এ ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ রিলিফ ট্রেনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আইএইচআর/জেডএইচ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)