সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ভাসমান গো-খাদ্যের বাজার

ঈদুল আযহার আর মাত্র মাঝে দুদিন বাকি। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জমতে শুরু করেছে কোরবানির পশুহাট। কমবেশি চলছে বেচাকেনাও। তবে অনেকে জায়গা সংকটে এখনো কিনছেন না পশু। এদিকে কিনে রাখা কোরবানির পশুর খাবারের চাহিদা মেটাতে ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি গো-খাদ্য ব্যবসায়ীরা।

ঈদুল আযহার আর মাত্র মাঝে দুদিন বাকি। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জমতে শুরু করেছে কোরবানির পশুহাট। কমবেশি চলছে বেচাকেনাও। তবে অনেকে জায়গা সংকটে এখনো কিনছেন না পশু। এদিকে কিনে রাখা কোরবানির পশুর খাবারের চাহিদা মেটাতে ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি গো-খাদ্য ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ঘুরে দেখা যায়, প্রধান সড়কসহ অধিকাংশ পাড়া-মহল্লার মোড়ে গো-খাদ্য নিয়ে বিক্রির জন্য বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এরমধ্যে থানা ব্রিজ এলাকা, ঘোড়াপট্রি মোড়, কান্দিপাড়া মোড়, জেল রোড, সাবেরা সোবহান স্কুলের মোড়, সরকারি কলেজের মোড়সহ প্রায় প্রতিটি মহল্লা মোড়ে পসরা সাজিয়ে বসেছেন তারা। গো-খাদ্য মধ্যে রয়েছে খড়, কাচা ঘাস, ভুসি ও খৈল।

থানা ব্রিজ এলাকায় গো-খাদ্য নিয়ে বসা হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, 'বাড়ি বিজয়নগরের মনিপুর গ্রামে। কৃষি কাজ করে খাই। প্রতি বছর কোরবানির ঈদের তিন-চার দিন আগে এ জায়গাতেই গো-খাদ্য নিয়ে বসি। এ বছর শুধু খড় বিক্রি করছি। গত দুদিনে ৫ হাজার টাকার বিক্রি হয়েছে।'

ঘোড়াপট্রি মোড়ে দোকান নিয়ে বসা রাকিব মিয়া নামের আরেকজন বলেন, 'আমার মূল পেশা রাজমিস্ত্রি। ঈদকে সামনে রেখে বাড়তি আয়ের আশায় আজকে থেকে দোকান নিয়ে বসেছি। আঁটি হিসেবে খড় ও কাঁচা ঘাস বিক্রি করছি। প্রতি আঁটি খড় ৩০ টাকা ও কাঁচা ঘাস ৪০ টাকা রাখছি।'

কাঁচা ঘাস কিনতে আসা মাকসুদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, 'ঈদে শহরে এসব গো-খাদ্যের দোকান খোলায় আমাদের জন্য সুবিধা হয়। নাহলে কোরবানির পশুর জন্য খাদ্য সংগ্রহ করা অনেকটা কষ্টকর হতো।'

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)