সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কানসাট বাজারে থাইল্যান্ডের ‘চিয়াংমাই’ আম, কেজি ১৭৫ টাকা

দেশের সবচেয়ে বড় আম এখন চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। থাইল্যান্ডের চিয়াংমাই নামের এই আম কানসাট আমবাজারে বিক্রি হচ্ছে সাত হাজার টাকা মণ দরে (কেজি ১৭৫ টাকা)। নতুন জাতের এ আম দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

দেশের সবচেয়ে বড় আম এখন চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। থাইল্যান্ডের চিয়াংমাই নামের এই আম কানসাট আমবাজারে বিক্রি হচ্ছে সাত হাজার টাকা মণ দরে (কেজি ১৭৫ টাকা)। নতুন জাতের এ আম দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

থাইল্যান্ডের এই আম কানসাট বাজারে এনেছেন শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামের চাষি কবির হোসেন।

কবির হোসেন বলেন, চলতি মৌসুমে দুই বিঘা জমিতে চিয়াংমাই আম চাষ করেছি। এই আম দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও সুস্বাদু।

তিনি আরও বলেন, 'সকালে এক ভ্যান চিয়াংমাই আম নিয়ে কানসাট বাজারে এসেছি। সবাই দেখে অবাক হয়েছেন। অনেকে এসে ছবি তুলে নিয়ে যাচ্ছেন। এই আমের দাম চাচ্ছি সাত হাজার টাকা মণ। ক্রেতারা সাড়ে ছয় হাজার টাকা করে দাম বলেছেন।'

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, 'চিয়াংমাই আম থাইল্যান্ডের বিখ্যাত একটি জাত। আমাদের দেশে এটি এখনো নতুন। চাষিরা ব্যক্তিগতভাবে চাষ শুরু করেছেন। এই জাতের আম যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুস্বাদু। এই আম বাণিজ্যিকভাবে চাষ করা হলে চাষিরা লাভবান হবেন।'

কানসাট বাজারে এখন আম্রপালি, ফজলি, আশ্বিনা, বারি-৪, ব্যানানা ম্যাংগোসহ ৭-৮ জাতের আম বিক্রি হচ্ছে।

সোহান মাহমুদ/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)