সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

বাসাবাড়িতে বিষধর গোখরা, ধরে বয়ামে ভরে রাখলেন শিক্ষক

দিনাজপুর শহরের উপশহর এলাকার একটি বাসা থেকে বিষধর গোখরা সাপ ধরা পড়েছে।

দিনাজপুর শহরের উপশহর এলাকার একটি বাসা থেকে বিষধর গোখরা সাপ ধরা পড়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপশহর ১০ নম্বর ব্লকের ডায়াবেটিক হাসপাতাল মোড়ে শিক্ষক রশিদুল হাসান কচির বাসা সংস্কার করার সময় সাপটি ধরা পড়ে। পরে সাপটি বয়ামে ভরে রাখেন।

সাপটি শনিবার (২৫ নভেম্বর) দিনাজপুরের প্রাণিসম্পদ অফিসে অথবা বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রাশিদুল হাসান।

শিক্ষক রশিদুল হাসান কচি বলেন, বাড়ির ভেতরে সংস্কারের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা করার সময় সাপটি দেখতে পান। পরে তিনি ও তার ছেলে তানজিরুল হাসান আবির সাপটিকে লাঠি দিয়ে কৌশলে আটক করে প্লাস্টিকের বয়ামে ভরে রাখেন।

তিনি আরও জানান, সাপটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে ৯৯৯ নম্বরে ফোন দেন। সেখান থেকে তিনটি মোবাইল নম্বর দেওয়া হয়। পরে যোগাযোগ করলে তিনটি নম্বরের কাউকেই পাওয়া যায়নি।

যতি শনিবার সকালের মধ্যে কাউকে না পান তাহলে সাপটি নিয়ে তিনি নিজেই প্রাণিসম্পদ অথবা বন বিভাগের অফিস যাবেন বলে জানান শিক্ষক রাশিদুল হাসান।

এমদাদুল হক মিলন/এসআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)