সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

চুয়াডাঙ্গায় সমলয়ে বোরো ধান চাষের উদ্বোধন

কৃষি যন্ত্রপাতির সহায়তায় চুয়াডাঙ্গায় সমলয়ে বোরো ধান চাষ শুরু হয়েছে। এ পদ্ধতিতে ধান চাষে কৃষকের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হচ্ছে।

কৃষি যন্ত্রপাতির সহায়তায় চুয়াডাঙ্গায় সমলয়ে বোরো ধান চাষ শুরু হয়েছে। এ পদ্ধতিতে ধান চাষে কৃষকের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হচ্ছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জগন্নাথপুর মাঠে সমলয়ে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

আলমডাঙ্গায় ১০৩ কৃষককে সমলয়ে বোরো ধান চাষের আওতায় আনা হয়েছে। ১৫০ বিঘা জমিতে বোরো ধান চাষ হবে সমলয় পদ্ধতিতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজা। এছাড়া আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিুবদ বিভাস চন্দ্র সাহা বলেন, প্রতিনিয়ত কৃষিতে আধুনিকতার ছোয়া লাগছে। মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় ফসল চাষে আগ্রহী করে তুলছি। সমলয়ে ধান চাষ তারই একটি অংশ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজা প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। কৃষিতে সর্বোচ্চ ভুর্তিকি দিচ্ছে। প্রধানমন্ত্রী কৃষিতে গুরুত্ব দিচ্ছেন কৃষকদের কথা চিন্তা করে। বর্তমান সরকারের অধীনে কৃষি যান্ত্রিকিকরণ হয়েছে। কৃষকদের মাঝে অর্ধেক দামে যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। উৎপাদন, সময় ও খরচ কম হওয়ায় কৃষকরা এ পদ্ধতিতে আগ্রহী হচ্ছেন। ফসল নষ্ট হবে কম। কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর টেপাগ্যাড়া মাঠে বীজতলা করা কৃষক রবিউল ইসলাম বলেন, তিনি এর আগে কখনো আধুনিক যন্ত্রের মাধ্যমে ট্রে-তে ধানের চারা উৎপাদন করেননি। প্রথমবারের মতো এমন পদ্ধতিতে ধানের বীজতলা করেছেন। এতে কৃষি অফিস সার্বিক সহযোগিতা করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রে-তে বীজ বপন, কম বয়সের চারা রোপণ, চারা রোপণে রাইস ট্রান্সপ্ল্যান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কাটায় কম্বাইনড হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকটের সমাধানে 'সমলয়' চাষাবাদ উজ্জ্বল দৃষ্টান্ত।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে প্রিসিশন অ্যাগ্রিকালচার ও এআইয়ে জোর

বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে নির্ভুল কৃষি, ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণদের প্রশিক্ষণ, জিন সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জলবায়ু-স্মার্ট কৃষির আহ্বান জানানো হয়।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

এআই, আইওটি ও ড্রোন প্রযুক্তিতে কৃষি বদলের পথ দেখালেন এসিআই মোটরসের এমডি

হারভেস্টারের সেন্সর ও স্যাটেলাইট তথ্যে এআই-আইওটি দিয়ে দেশের ধান উৎপাদনের মানচিত্র তৈরি করেছে এসিআই মোটরস; যান্ত্রিকীকরণে সহজ অর্থায়ন ও ড্রোন নীতিমালা চান সুব্রত রঞ্জন দাস।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

রামুতে তিন দিনের কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

প্রো-অ্যাক্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় কক্সবাজারের রামু উপজেলা কৃষি অফিস চত্বরে ১৪ থেকে ১৬ অক্টোবর কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)