সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

খেলতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিষধর সাপের কামড়ে সায়েম আলী (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় আলমডাঙ্গার বারোঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিষধর সাপের কামড়ে সায়েম আলী (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় আলমডাঙ্গার বারোঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম আলী একই গ্রামের কৃষক সাবান আলীর ছেলে ও আইলহাস লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরে খেলছিল সায়েম আলীসহ গ্রামের অন্যান্য বাচ্চারা। ওই পুকুরে ছোট ছোট গর্তে পাখিরা বাসা করে থাকে।

পরে গর্ত থেকে পাখি ধরতে শুরু করে সায়েমসহ অন্যরা। এসময় একটি গর্তের ভেতর হাত দিলে বিষধর সাপ কামড় দেয় সায়েমকে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে সায়েম। পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

সালাউদ্দীন কাজল/এসএমএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)