সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ছুটির দিনে বেড়েছে বিক্রি, পরিবার নিয়ে আসছেন অনেকেই

রাজধানীর ধানমন্ডিতে চলছে তিন দিনব্যাপী প্রাণ ম্যাংগো ফেস্ট। দ্বিতীয় দিন শুক্রবার (১১ জুলাই) ছুটির দিন থাকায় মানুষের উপস্থিতি ও বিক্রি বেড়েছে। মেলা প্রাঙ্গণে স্টলগুলোতে ঘুরে দেখা যায় সারি সারি সাজানো নানা জাতের বাহারি সব আম। কেউ কিনছেন, কেউ বা দরদাম করছেন। মেলায় আসা কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান,

রাজধানীর ধানমন্ডিতে চলছে তিন দিনব্যাপী প্রাণ ম্যাংগো ফেস্ট। দ্বিতীয় দিন শুক্রবার (১১ জুলাই) ছুটির দিন থাকায় মানুষের উপস্থিতি ও বিক্রি বেড়েছে। মেলা প্রাঙ্গণে স্টলগুলোতে ঘুরে দেখা যায় সারি সারি সাজানো নানা জাতের বাহারি সব আম। কেউ কিনছেন, কেউ বা দরদাম করছেন। মেলায় আসা কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, আম নিয়ে এ ধরনের আয়োজন বেশ ব্যতিক্রম। কনসার্টের আয়োজন থাকায় অনেকেই আগ্রহ নিয়ে মেলায় আসছেন। বাচ্চারাও বেশ ইনজয় করছে।

মোহাম্মদপুর থেকে মেলায় এসেছেন মাহফুল আলম। জাগো নিউজকে তিনি জানান, আজ (শুক্রবার) ছুটি থাকায় পুরে পরিবার নিয়ে মেলায় এসেছি। বেশ ইনজয় করছি, কনসার্টও উপভোগ করছি। ২০ কেজি আম কিনেছি। তবে বাজারে যে দাম এখানেও সেইম দাম। মেলা থেকে যে আম নিয়েছি এটা ভেজালমুক্ত। এ ধরনের আয়োজন বেশি বেশি হলে মন্দ হয় না। পরিবারসহ ইনজয় করা যায়।

মেলায় আসা গ্রিনরোডের বাসিন্দা ইসমাইল হোসাইন সুমনের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রাণকে ধন্যবাদ এত সুন্দর মেলা আয়োজনের জন্য। আমার দুই ছেলেকে নিয়ে এসেছি। ওরা আম খেতে পছন্দ করে। কাল রাতেই ওদের নিয়ে মেলায় আসার পরিকল্পনা করেছি। প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে পাশেই লেক আর আমের সুঘ্রাণ। সব মিলে উপভোগ করছি।

বিভিন্ন স্টলে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকার ভেদে আম্রপালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১১০ টাকায়। বারি ফোর বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া মল্লিকা জাতের আম বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ফজলি ও সুরমা আম বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা গ্রিনলি স্টলের আম বিক্রেতা শিমুল জানান, মেলায় গতকালের তুলনায় আজ বিক্রি আরও বেড়েছে। বিভিন্ন এলাকা থেকে অনেকেই পরিবার নিয়ে এখানে এসেছেন। পাশে কনসার্ট থাকায় মানুষের উপস্থিতি আরও বেড়েছে। আজ আম্রপালি ও সুরমা আম বেশি বিক্রি হচ্ছে। অন্যান্য জাতের আমও বিক্রি হচ্ছে।

ডেইলি শপের স্টলে মো. সাফিন বলেন, কাল বৃষ্টি ছিল বিধায় অনেকেই আসতে পারেননি। আজ সকাল থেকেই বেচা-বিক্রি ভালো। মেলায় ফ্যামেলি কাস্টমারই বেশি। ভালো সাড়া পাচ্ছি। কালকের তুলনায় আজ বিক্রি ডবল। আমরা হাড়িভাঙা আম বিক্রি করছি ৯৯ টাকা কেজি, আম্রপালি বিক্রি করছি ১১০ টাকা কেজিতে আর সুরমা ও ফজলি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

মেলায় পাঁচ কেজি আম কিনলে ৫০০ মিলি প্রাণ ফ্রুটো ফ্রি দেওয়া হচ্ছে। আর ৩ কেজি আম কিনলে ২৫০ মিলি প্রাণ ফ্রুটো ফ্রি দেওয়া হচ্ছে।

আয়োজকদের সঙ্গে কথা হলে তারা জানান, এ আয়োজনে দেশে উৎপাদিত সব ধরনের আম প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন ধরনের আমের উৎপত্তি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ম্যাংগো ফেস্টিভ্যাল আকর্ষণীয় করে তুলতে থাকছে বিভিন্ন ধরনের গেমস ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।

এমডিএইচআর/এএমএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)