সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

এক মাস পর আবারও তেঁতুল গাছের মগডালে ‌সাজেদা

এক মাসের ব্যবধানে আবারেও তেঁতুল গাছের মগডালে উঠে আলোচনার এসেছেন কুড়িগ্রামের উলিপুরের বাসিন্দা সাজেদা বেগম (৫০)।

এক মাসের ব্যবধানে আবারেও তেঁতুল গাছের মগডালে উঠে আলোচনার এসেছেন কুড়িগ্রামের উলিপুরের বাসিন্দা সাজেদা বেগম (৫০)।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটলে তাকে দেখতে জড়ো হন শত শত উৎসুক জনতা।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ের তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা যায় সাজেদা বেগমকে। এসময় খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সেখানে ভিড় করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের নিচে মানুষের জটলা দেখে সাজেদা ধীরে ধীরে ডাল বেয়ে নিচে নামতে থাকেন। একপর্যায়ে গাছ থেকে নেমে সরাসরি পাশের পুকুরে লাফ দেন। বুকসমান পানি অতিক্রম করে পাড়ে উঠে স্বাভাবিকভাবে হেঁটে চলে যান।

পরিবারের সদস্যরা জানান, তিনি মাঝেমধ্যেই এমন অস্বাভাবিক আচরণ করেন। তাদের বিশ্বাস, কোনো অদৃশ্য প্রভাব বা মানসিক অস্থিরতার কারণেই তিনি এ ধরনের কাজ করেন।

স্বামী আবু সাঈদ জানান, সাজেদা দীর্ঘ‌দিন ধরেই নানা রোগে ভুগছেন। চি‌কিৎসরাও সু‌নির্দিষ্ট করে কোনো রোগ নির্ণয় করতে পারেন‌নি। গত চার বছর ধরে তিনি এমন অস্বাভা‌বিক আচরণ করছেন।

এর আগেও গত ৬ মে একই এলাকায় একদিন নিখোঁজ থাকার পর ওই তেঁতুল গাছের মগডাল থেকেই তার সন্ধান পাওয়া যায়। সেসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা করেন। তবে উদ্ধারকর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি নিজেই নিচে নেমে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন।

রোকনুজ্জামান মানু/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)