সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

দখলে নিতে সাড়ে তিন বিঘা জমির ধানগাছ উপড়ে দিলো প্রতিপক্ষ

চাঁপাইনবাবগঞ্জে জমি কেনা-বেচা নিয়ে বিরোধের জেরে সাড়ে তিন বিঘা জমির ধানের চারা উপড়ে দিয়েছে প্রতিপক্ষ। বুধবার (৫ জুলাই) সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা মাঠে সদ্য রোপণ করা চারাগুলো উপড়ে ফেলা হয়।

চাঁপাইনবাবগঞ্জে জমি কেনা-বেচা নিয়ে বিরোধের জেরে সাড়ে তিন বিঘা জমির ধানের চারা উপড়ে দিয়েছে প্রতিপক্ষ। বুধবার (৫ জুলাই) সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা মাঠে সদ্য রোপণ করা চারাগুলো উপড়ে ফেলা হয়।

এ ঘটনায় বিচার চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগচর গ্রামের রহমানের ছেলে মো. আমিনুল ইসলাম (৪০) সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের।

কৃষক আমিনুল ইসলাম জানান, কয়েক বছর বিদেশে থাকার সুবাদে জমানো টাকা দিয়ে ছোট মরাপাগলা এলাকার একটি আবাদি জমি কেনার জন্য ১ লাখ টাকা বায়না দেন তিনি। সাড়ে তিন বিঘা জমির জন্য ১০ লাখ ৫০ হাজার টাকা দাম ধার্য করে বায়না নেওয়ার তিন মাসের মধ্যে রেজিস্ট্রি করে দেওয়ার অঙ্গীকার করেন টিকরামপুর এলাকার মো. জাফরের তিন ছেলে-মেয়ে মো. বাদশা (৫০), মইদুল ইসলাম (৪৫) ও মোসা. সোনাভান (৩৫)। কিন্তু আমাকে রেজিস্ট্রি না দিয়ে প্রতারণা করে তারা ছোট মরাপাগলা গ্রামের আহমেদ আলীর ছেলে মো. কালামের কাছে দলিল হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, আমার বায়নামাকৃত জমি ভোগ দখলে থাকা সত্ত্বেও তারা সেই জমি কালামের কাছে রেজিস্ট্রি করে দেন। পরে এনিয়ে স্থানীয়ভাবে সালিশে মোট ৯ লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। সেসময় এক লাখ টাকা দিয়ে বাকি ৮ লাখ টাকা তিন মাস পর দেওয়ার কথা হয়। এর বিনিময়ে আমাকে সেই জমিতে ধান চাষাবাদ করার অনুমতি দেওয়া হয়। পরে আমি ধানের চারা রোপণ করি। কিন্তু কালামসহ তার লোকজন আমার রোপণ করা ধানের চারা উপড়ে ফেলে।

তিনি বলেন, আমাকে ধান লাগাতে বলেও রোপণের পর জোরপূর্বক দখল করতে ধানের চারা উপড়ে ফেলা আমার ওপর জুলুম। বাধা দিতে গেলে আমাকে নানারকম ভয়ভীতি ও হুমকি দেয় তারা। জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে বেঁচেছি।

পাশের জমির কৃষক রহমত আলী জানান, হঠাৎ করেই কিছু লোকজন এসে ধানের চারা উপড়ে ফেলা শুরু করে। তাদেরকে আমি মানা করলেও তারা শোনেনি।

তবে অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে কথা বলতে রাজি হননি আবুল কালাম।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)