সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে পাকা আম

পাকা আমের মৌসুম এখন। পাকা আমকে শুধু স্বাদের জন্যই ফলের রাজা বলা হয়। কিন্তু আম আপনার ত্বকের যত্নেও দারুন উপকারী। পাকা আমে রয়েছে ভিটামিন-এ, সি, ই, অ্যান্টি-অক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন, যা আপনার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন জেনে নিন ত্বকের যত্নে পাকা আমের উপকারিতা সম্পর্কে -

পাকা আমের মৌসুম এখন। পাকা আমকে শুধু স্বাদের জন্যই ফলের রাজা বলা হয়। কিন্তু আম আপনার ত্বকের যত্নেও দারুন উপকারী। পাকা আমে রয়েছে ভিটামিন-এ, সি, ই, অ্যান্টি-অক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন, যা আপনার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন জেনে নিন ত্বকের যত্নে পাকা আমের উপকারিতা সম্পর্কে -

১. বয়সের ছাপ কমাতে সহায়কপাকা আমে থাকা ভিটামিন-সি কোলাজেন উৎপাদন বাড়ায়, ফলে এটি বলিরেখা ও বয়সের ছাপ হ্রাস করে।

২. ত্বকের উজ্জ্বলতা বাড়ায়পাকা অ্যান্টি-অক্সিডেন্টসমূহ ত্বকের ভেতর থেকে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে।

৩. ত্বককে আর্দ্র রাখেপাকা আমের প্রাকৃতিক চিনির পরিমাণ ও জলীয় উপাদান ত্বককে গভীরভাবে হাইড্রেটেড রাখে।

৪. প্রাকৃতিক এক্সফোলিয়েটরআমের এনজাইম মৃত কোষ অপসারণ করে উজ্জ্বল ত্বক এনে দেয়।

৫. ত্বকের জ্বালাভাব কমায়পাকা আমে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের লালচে ভাব বা জ্বালা কমাতে সাহায্য করে।

এসব গুণ আপনি পেতে পারেন মৌসুমের পাকা আম খেয়ে। তবে ত্বকে সরাসরি লাগানোর জন্য পাকা আম দিয়ে তৈরি করা যায় কার্যকরী কিছু ফেসপ্যাক। জেনে নিন পাকা আম দিয়ে ফেসপ্যাক তৈরি করার পদ্ধতি-

উপকরণ

পাকা আম ১টিহলুদ গুঁড়া ১ চা চামচমধু ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে পাকা আমের খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে পিউরে বানান। এই পিউরেতে মধু ও হলুদ গুঁড়া মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় এই পেস্ট লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই মাস্কটি ত্বককে উজ্জ্বল করে, দাগছোপ হ্রাস করে এবং ত্বকের রঙ সমান করতে সাহায্য করে।

উপকরণ

পাকা আম ১টিটক দই ২ টেবিল চামচওটস ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে পাকা আম খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিন। এরপর এতে দই ও ওটস মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা হাতে গোলাকার আকারে মালিশ করুন। এরপর ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই স্ক্রাবটি মৃত কোষ দূর করে, লোমকূপ পরিষ্কার করে এবং ত্বককে মসৃণ ও সতেজ করে।

উপকরণ

পাকা আম ১টি টাটকা অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে পাকা আম খোসা ছাড়িয়ে পিউরে করে নিন। এরপর পিউরেতে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি স্নিগ্ধ জেল তৈরি করুন। এরপর মুখ ও গলায় এই জেল লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই জেল ত্বকের জ্বালা ও লালচে ভাব কমায় এবং গভীরভাবে আর্দ্রতা জোগায়।

সতর্কতা

পাকা আম সাধারণত বেশিরভাগ ত্বকে নিরাপদ হলেও যেকোনো নতুন উপাদান ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা উচিত। মিশ্রণটি প্রথমে হাতে বা কানের পেছনে অল্প করে লাগিয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। কোনো রকম অ্যালার্জি বা চুলকানি দেখা দিলে তা ব্যবহার করবেন না।

তথ্যসূত্র: নেটমেডস্

সানজানা/এএমপি/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)