সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

খাল পুনঃখননে ফসল উৎপাদন দ্বিগুণ বাড়বে: আরিফুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল কাটা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষিতে দ্বিগুণ থেকে তিনগুণ ফসল উৎপাদন বাড়বে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল কাটা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষিতে দ্বিগুণ থেকে তিনগুণ ফসল উৎপাদন বাড়বে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আনিকেলি বড় এলাকায় কাটাগাং খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালকাটা কর্মসূচি দিয়েছিলেন এর সুফল দেশের প্রতিটি মানুষ পেয়েছে। খাদ্যের দ্বিগুণ আমরা উৎপাদন করতে পেরেছিলাম। রবিশস্য থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে কর্মসংস্থান হয়েছিল মানুষের একটা আলাদা উৎস। সেটা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

মনু নদী থেকে পানি তুলে সেচ দেয়ার স্থানীয় কৃষকদের দাবীর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতিমধ্যেই বিএডিসি কর্তৃক প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করি প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এখানকার মানুষ এর সুফল পাবেন।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, বিএডিসির প্রধান প্রকৌশলী মো. বদরুল আলম প্রমুখ।

এম ইসলাম/এএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)