সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

পশুর হাটে বৃষ্টির বাগড়া

ঈদুল আজহা সামনে রেখে সারাদেশে জমতে শুরু করেছে পশুর হাট। বর্ষার এ সময়ে পশুর হাটে বাগড়া দিয়েছে বৃষ্টি। বিশেষ করে সোমবার (২৬ জুন) থেকেই ঢাকার আকাশ মেঘলা। এদিন রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। আর আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন পশুর হাটের বিক্রেতারা

ঈদুল আজহা সামনে রেখে সারাদেশে জমতে শুরু করেছে পশুর হাট। বর্ষার এ সময়ে পশুর হাটে বাগড়া দিয়েছে বৃষ্টি। বিশেষ করে সোমবার (২৬ জুন) থেকেই ঢাকার আকাশ মেঘলা। এদিন রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। আর আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন পশুর হাটের বিক্রেতারা। কমেছে ক্রেতার আনাগোনা।

সরজমিন রাজধানীর আফতাব নগর ও তেজগাঁও পলিটেকনিক মাঠ হাট ঘুরে দেখা গেছে, শেষ দুদিন হাট জমজমাট থাকার কথা থাকলেও বৃষ্টির কারণে সকাল থেকেই ক্রেতার উপস্থিতি কম। আগত ক্রেতাদের হাটে ঘুরতে হচ্ছে কাদা পেরিয়ে। সব মিলে বৃষ্টিতে নাকাল গরুর হাট।

দেখা গেছে, দফায় দফায় বৃষ্টির পর কাদা আর গোবরে একাকার গরু রাখার জায়গাগুলো। বৃষ্টির মধ্যে কাদা-পানি থেকে গরুকে রক্ষা করতে ব্যস্ত খামারি আর ব্যাপারীরা। বিভিন্ন পাশ থেকে বালু নিয়ে গরুর দাঁড়ানোর জায়গা উঁচু করা হয়েছে। রাখার জায়গাগুলো ত্রিপল ও পলিথিন দিয়ে ওপরে দেওয়া হয়েছে অস্থায়ী ছাউনি।

আফতাবনগরে গরু কিনতে আসা হালিম চৌধুরী বলেন, বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে। ঠিকমতো গরু দেখা যাচ্ছে না।

তিনি বলেন, আজ মনে হয় কেনা যাবে না। রাস্তাঘাটের অবস্থাও ভালো না। গরু নিতে সমস্যা হবে, পরে আবারও আসতে হবে।

ফরিদপুর থেকে গরু নিয়ে আসা এনামুল বলেন, মূল বিক্রিটা আজ থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে বৃষ্টিতে সবকিছু এলোমেলো করে দিয়েছে। আজ ও আগামীকাল বুধবার হাট আছে। কখন গরু বিক্রি হয় তার নিশ্চয়তা নেই। এমন আবহাওয়া থাকলে অনেক গরু অবিক্রিত থেকে যাবে। আমাদের লোকসান হয়ে যাবে।

দুই হাট ঘুরে দেখা গেছে, কুষ্টিয়া, পাবনা, মেহেরপুর, মাদারীপুর, ফরিদপুর, নাটোরের খামারি ও পাইকাররা তাদের গরু নিয়ে এসেছেন হাটে। মাঠ ছাড়িয়ে আশপাশের বিভিন্ন গলিতে গরু রাখা হয়েছে। আজও অনেক পশু খামার থাকা হাটে নেওয়ার কথা আছে। তবে বৃষ্টির কারণে সে সব পরিবহনের সমস্যা হচ্ছে।

নাটোরের ব্যবসায়ী রাহিদ বলেন, আজ গরু আসার কথা নাটোর থেকে। কিন্তু বৃষ্টির কারণে গরু আনতে পারিনি।

তিনি বলেন, হাটে গরু রাখার মত কোনো শুকনা জায়গা নেই। যেগুলো এখানে রয়েছে সেগুলোর পরিচর্চা করতেই অনেক সমস্যা হচ্ছে।

এনএইচ/এমআইএইচএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)