সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

হাটে গরু বেশি, বেচাকেনা কম

জয়পুরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা-বিক্রেতায় ভরে গেছে জেলার সবচেয়ে বড় নতুন হাট। হাটের বিভিন্ন অলি-গলিতে বিক্রির জন্য গরু-ছাগল রাখা হয়েছে।

জয়পুরহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা-বিক্রেতায় ভরে গেছে জেলার সবচেয়ে বড় নতুন হাট। হাটের বিভিন্ন অলি-গলিতে বিক্রির জন্য গরু-ছাগল রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, হাট থেকে প্রায় তিন কিলোমিটার সড়ক গরুবাহী ট্রাক ও ভটভটি রাখা হয়েছে। গরু নিয়ে খামারিরা হাটে প্রবেশ করছেন। হাটের বিভিন্ন পয়েন্ট দিয়ে দলে দলে মানুষ হাটে প্রবেশ করছে।

স্থানীয়রা জানান, শুধু জয়পুরহাট নয় পাশের নওগাঁ, বগুড়া দিনাজপুর ও গাইবান্ধা বিক্রির জন্য এ হাটে গরু আসে। রাজধানী ঢাকাসহ আশপাশের জেলার পাইকাররা ট্রাক নিয়ে আসেন গরু কিনতে। এখানে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু ওঠে। এবার ৫০ হাজার থেকে শুরু করে চার লাখ টাকা দামের গরু কেনা বেচা হচ্ছে।

আরও পড়ুন: কুরবানির হাটে গরু আছে ক্রেতা নেই

শহরের প্রফেসর পাড়ার বাসিন্দা মিলন জানান, প্রতিবছর টার্গেট থাকে নতুন হাট থেকে পশু কেনার। তার মতো অনেকেই বলছেন যেহেতু নতুন হাটে পশুর সরবরাহ বেশি তাই এখান থেকে পশু কেনা সহজ।

সিলেট থেকে আসা পাইকার সাইফুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবার গরুর আমদানি বেশি। ফলে দাম কিছুটা কম। বাজারে দেশীয় জাতের গরুর চাহিদা বেশি।

হাট ইজারা কমিটির কালিচরণ জানান, হাটে গরু বেশি উঠলে দাম কমে। মাঝারি সাইজে গরুর চাহিদা বেশি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান জানান, এ বছর জেলায় তিন লাখ আট হাজার ২০০ পশু প্রস্তুত করা হয়েছে। জেলার চাহিদা রয়েছে এক লাখ ৫০ হাজার ২০০ পশুর। বাকি এক লাখ ৫৮ হাজার পশু জেলার বাইকে বিক্রি হবে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)