সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

গোপনে বিক্রির সময় উদ্ধার হলো শিয়াল

পটুয়াখালীর কলাপাড়ায় শিয়াল বিক্রির সময় উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী'র কলাপাড়া উপজেলা শাখার সদস্যরা। তবে এসময় বিক্রি করতে নিয়ে আসা ব্যক্তিকে পাওয়া যায়নি।

পটুয়াখালীর কলাপাড়ায় শিয়াল বিক্রির সময় উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী'র কলাপাড়া উপজেলা শাখার সদস্যরা। তবে এসময় বিক্রি করতে নিয়ে আসা ব্যক্তিকে পাওয়া যায়নি।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার উপজেলার শেখ কামাল সেতুর নিচে রাস্তার পাশ থেকে লুকানো অবস্থায় শিয়ালটিকে উদ্ধার করেন তারা।পরে জেলা বনবিভাগকে বিষয়টি অবহিত করে গভীর রাতে শিয়ালটিকে অবমুক্ত করা হয়।

অবমুক্তকালে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী'র কলাপাড়া উপজেলা শাখার সদস্য রাকায়েত আহসান, নজরুল ইসলাম, ওমর আলী, হৃদয়, জীবন ও অন্তর।

অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী'র কলাপাড়া উপজেলা টিমের সদস্য রাকায়েত আহসান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শেখ কামাল সেতুর নিচে শিয়াল বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। ওই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শিয়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। শিয়ালটিকে দিনের আলোয় অবমুক্ত করলে প্রাণনাশের আশঙ্কা থাকায় রাতেই বনে অবমুক্ত করি।

তিনি আরো জানান, বন্যপ্রাণী শিকার, বহন বা তাদের প্রতি অমানবিক আচরণ যে করা উচিৎ নয় এই তথ্যটি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে কাজ করছি আমরা।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)