সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

পায়ে ক্ষত নিয়ে থানায় হাজির ঘোড়া, চিকিৎসা শেষে চলেও গেলো

পটুয়াখালীর বাউফল থানায় আঘাতপ্রাপ্ত একটি ঘোড়া রক্তাক্ত অবস্থায় থানায় হাজির হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করে। কিছুটা সুস্থ হলে ঘোড়াটি নিজ থেকেই চলে যায়।

পটুয়াখালীর বাউফল থানায় আঘাতপ্রাপ্ত একটি ঘোড়া রক্তাক্ত অবস্থায় থানায় হাজির হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করে। কিছুটা সুস্থ হলে ঘোড়াটি নিজ থেকেই চলে যায়।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে জুমার নামাজের সময় বাউফল থানার ডিউটি অফিসারের কক্ষের সামনে ঘোড়াটি হাজির হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসির ভাষ্যমতে, জুমার নামাজের শেষ দিকে ঘোড়াটি একাই থানার মূল ফটক দিয়ে প্রবেশ করে। এসময় কর্তব্যরত পুলিশ সদস্য ঘোড়াটি বাধা দিলেও সে থানার ভেতরে ঢুকে যায়। এসময় দায়িত্বরত ডিউটি অফিসার খেয়াল করে দেখেন ঘোড়াটির পেছনের পায়ে ক্ষত এবং সেই জায়গা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে।

ডিউটি অফিসার বিষয়টি ওসিকে জানান। পরে ওসি থানায় উপস্থিত হয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানান। তিনি আব্দুল আজিজ নামের একজন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাকে থানায় পাঠিয়ে দিলে তিনি ঘোড়াটির চিকিৎসা করেন।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, 'ক্ষত দেখে মনে হয়েছে ধারালো কোনো কিছুর আঘাত লেগেছে, যে কারণে পায়ের চামড়া উঠে ক্ষত হয়েছে। ক্ষতস্থান ড্রেসিং করে ব্যথানাশক ইনজেকশনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'চিকিৎসা শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সুস্থ মনে করলে নিজ মনেই ঘোড়াটি থানা থেকে চলে যায়। আর চিকিৎসার সময় প্রাণীটি চুপচাপ ছিল। ড্রেসিংয়ের সময় কোনো মানুষও হয়তো এভাবে স্থির থাকতে পারে না।'

তবে ঘোড়ার মালিক কে এবং কেউ তাকে আঘাত করেছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।

আব্দুস সালাম আরিফ/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)