সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

কোরবানির উপযুক্ত পশু চিনবেন যেভাবে

সঠিক পশু নির্বাচনের মাধ্যমে কোরবানি দিতে হয়। তাই প্রশ্ন উঠতে পারে, কোরবানির উপযুক্ত পশু কীভাবে চিনবেন? পশু নির্বাচনের দিকনির্দেশনাগুলো কী? কেননা কৃত্রিম উপায়ে মোটাতাজা করা পশুগুলো কেনার পর কোরবানির অযোগ্য হতে পারে। ফলে কোরবানির জন্য কোন পশুটি উপযুক্ত, তা জেনে নেওয়া জরুরি।

সঠিক পশু নির্বাচনের মাধ্যমে কোরবানি দিতে হয়। তাই প্রশ্ন উঠতে পারে, কোরবানির উপযুক্ত পশু কীভাবে চিনবেন? পশু নির্বাচনের দিকনির্দেশনাগুলো কী? কেননা কৃত্রিম উপায়ে মোটাতাজা করা পশুগুলো কেনার পর কোরবানির অযোগ্য হতে পারে। ফলে কোরবানির জন্য কোন পশুটি উপযুক্ত, তা জেনে নেওয়া জরুরি।

১. সব সময় দেশি গরু কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কেননা চাইলেও দেশি গরু বেশি মোটাতাজা করা যায় না।

২. গরু বা মহিষের বয়স ন্যূনতম দুই বছর হলে কোরবানির জন্য উপযুক্ত হবে। পশুর দাঁত দেখে বয়স যাচাই করা যায়।

৩. তবে উটের বয়স পাঁচ বছর হবে। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স পূর্ণ এক বছর হতে হবে।

৪. গরুর নিচের পাটিতে যদি দুধদাঁতের পাশাপাশি সামনে অন্তত দুটি কোদালের মতো স্থায়ী দাঁত থাকে, তাহলে বুঝতে হবে গরুটি কোরবানির উপযুক্ত।

৫. কোরবানির পশুটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে।

৬. পশুর শিং ভাঙা, লেজ কাটা বা মুখ, জিহ্বা, শরীর, পা, ক্ষুর, গোড়ালিতে কোনো ক্ষত আছে কি না দেখে নিতে হবে।

৭. পশু কোরবানির দেওয়া গেলেও অবশ্যই নিশ্চিত হতে হবে যে, সেটি গর্ভবতী কি না।

৮. গর্ভবতী পশু কোনো অবস্থায়ই কোরবানি দেওয়া যাবে না। সাধারণত গর্ভবতী পশুর পেট ও ওলান ফোলা থাকে।

৯. মোট ছয় ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। পশুগুলোকে ত্রুটিমুক্ত থাকতে হবে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)