সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

পরিবেশবান্ধব ও টেকসই জীবনযাপন করে কীভাবে এই পৃথিবী রক্ষায় অবদান রাখতে পারেন?

আমাদের এই পৃথিবীতে প্রায় শতাব্দী ধরে বহু শহর বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করছে।

আমাদের এই পৃথিবীতে প্রায় শতাব্দী ধরে বহু শহর বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করছে।

পঞ্চাশের দশকে লন্ডনে ধোঁয়ায় নিহত হয়েছিলো হাজার হাজার মানুষ।

এরপর থেকে বাতাসকে মানুষের নি:শ্বাস উপযোগী করতে অনেক কিছু করা হয়েছে তারপরেও ব্রিটেনের এই শহরের বাতাস এখনো ইউরোপের অনেক শহরের তুলনায় বেশী দূষিত।

যুক্তরাজ্য সরকার বলছে বায়ু দূষণ এখনো একটি বড় স্বাস্থ্য ঝুঁকির বিষয়। এমনকি বলা হচ্ছে জনস্বাস্থ্যের ঝুঁকির ক্ষেত্রে ক্যান্সার, স্থূলতা ও হৃদরোগের পরই সবচেয়ে বড় ঝুঁকি এই দূষণ।

কিন্তু কি করা যেতে পারে বাতাসের মান উন্নীত করতে, তা আপনি যেখানেই বাস করুন না কেন।

এখানে তেমন কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে।

নিজের গাড়িটা বাড়িতে রেখে আপনি কার্বন নিঃসরণের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে পারেন।

লন্ডনের মেয়র লোকজনকে উৎসাহিত করছেন গণ পরিবহন ব্যবহারে বা দু মাইলের কম রাস্তা বাইক বা হেটেই পার হতে। লন্ডনে নতুন টক্সিটি চার্জও নির্ধারিত হয়েছে দশ পাউন্ড করে। যা প্রয়োগ করা হবে ২০০৬ সালের আগে রেজিস্ট্রেশন করা ডিজেল ও পেট্রোল চালিত গাড়ীর ক্ষেত্রে।

নতুন গাড়ি কেনার সময় বা গাড়ীর নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো যখন দেখবেন তখন দেখুন নিঃসরণ হার কেমন। সবচেয়ে কম নিঃসরণ হয় এমন গাড়িই পরিবেশের জন্য ভালো। যুক্তরাজ্যে ডিজেল চালিত গাড়ী কমেছে চল্লিশ ভাগ এবং সরকার বলছে ২০৪০ সাল নাগাদ ডিজেল চালিত কার ও ভ্যান বিক্রয় বন্ধ করে দেয়া হবে।

সরকার আশা করছে সারাবিশ্বেই সামনে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়বে আগামী দশকে। ২০৪০ সাল থেকে শুধু পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি আর বিক্রি হবেনা যুক্তরাজ্যে। তারও এক দশক পর সব চলবে শুধু ইলেকট্রিক গাড়ি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এক্ষেত্রে উদাহরণ হতে পারে। এ মুহূর্তে সেখানে প্রায় সাড়ে তিন লাখ বিদ্যুৎচালিত গাড়ি চলছে। রাজ্যটির লক্ষ্য হলো ২০২৫ সাল নাগাদ তার রাস্তায় থাকবে প্রায় পনের লাখ গাড়ি রাস্তায় থাকবে যেগুলো থেকে কার্বন নিঃসরণ হবেনা।

বিবিসি বাংলাসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)