সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

আমড়া দিয়ে ডিমের কোরমা খেয়েছেন কি

গরম ভাতে কোরমার সঙ্গে টক-মিষ্টি কিছু মিশে গেলে স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। ঠিক তেমনই এক অভিনব পদ হলো আমড়া দিয়ে ডিমের কোরমা।

গরম ভাতে কোরমার সঙ্গে টক-মিষ্টি কিছু মিশে গেলে স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। ঠিক তেমনই এক অভিনব পদ হলো আমড়া দিয়ে ডিমের কোরমা।

আমড়ার টক আর মশলাদার ডিমের ঝোল মিলে তৈরি হয় অনন্য এক ঘরোয়া স্বাদ, যা একদিকে দেয় গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে নতুন স্বাদের চমক। সহজ উপকরণে তৈরি এই কোরমা হতে পারে দুপুরের বা রাতের মেনুর এক ভিন্ন আয়োজন।

১. আমড়া ৫টা২. ডিম ৫টা ৩. নারিকেলের দুধ এককাপ ৪. আদা ও রসুন বাটা এক চা চামচ করে৫. পেঁয়াজ বাটা এক চা চামচ৬. গরম মসলা পরিমাণমতো৭. কাঁচামরিচ স্বাদমতো

প্রথমে আমড়াগুলো ছিলে ধুয়ে লম্বা লম্বা দাগ কেটে নিন। অন্যদিকে পাঁচটি ডিম সেদ্ধ করে তেলে ভেজে তুলে রাখুন।

এরপরে আলাদা একটি কড়াইয়ে তেল গরম করে বাটা মসলা আর গরম মসলা দিয়ে দিন। অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিন। মসলায় আমড়া দিয়ে বাকিটুকু দুধ ঢেলে দিন।

এবার চুলার আঁচ কমিয়ে আমড়া সেদ্ধ হতে দিন। আমড়া সেদ্ধ হয়ে এলে এতে ডিম দিতে হবে। এরপর পানি কমে এলে একটু চিনি আর আস্ত কাচামরিচ দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণে সিভাসুতে ২৫ উদ্যোক্তার প্রশিক্ষণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাইয়ের ২৫ দুগ্ধ উদ্যোক্তা পাঁচ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ শেষ করেছেন।

বার্তা২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে পাঁচ খামার, পাবনার শিমুলের মাসে আয় ২ লাখ

হাঁসের খামারে লোকসানের পর পাবনার আটঘরিয়ার শিমুল হোসেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন শুরু করেন; এখন তাঁর পাঁচটি খামারে কাজ করেন ১৭ জন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)