সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

‘শরীরের ব্যথা দূর’ করতে শিয়ালের মাংস খেলেন হারুন

'শরীরের ব্যথা দূর হয়, তাই একটি রান্না করে খেয়েছি, আরেকটি আটকে রেখেছি।' কথাগুলো বলছিলেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবীনপুরের বাসিন্দা হারুন হাওলাদার (৪০)। তবে তিনি কোনো গরু, ছাগল কিংবা মুরগি রান্না করে খাননি। বন থেকে শিকার করে শিয়ালের মাংস রান্না করে খেয়েছেন তিনি।

'শরীরের ব্যথা দূর হয়, তাই একটি রান্না করে খেয়েছি, আরেকটি আটকে রেখেছি।' কথাগুলো বলছিলেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবীনপুরের বাসিন্দা হারুন হাওলাদার (৪০)। তবে তিনি কোনো গরু, ছাগল কিংবা মুরগি রান্না করে খাননি। বন থেকে শিকার করে শিয়ালের মাংস রান্না করে খেয়েছেন তিনি।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য কেএম বাচ্চুর কাছে সেই শিয়াল রান্নার বর্ণনাই দেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে হারুনের বাড়িতে শিয়াল জবাই করা হয়েছে এমন খবর পেয়ে সেখানে যান টিমের সদস্যরা। এ সময় ওই বাড়ি থেকে জীবিত অবস্থায় একটি শিয়াল উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. মজিবুর রহমান, অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার সদস্য কেএম বাচ্চু, শাওন প্রমুখ।

হারুন হাওলাদার বলেন, আমি দুইটি শিয়াল জঙ্গল থেকে ধরেছি। শুনেছি এগুলো রান্না করে খেলে আর শরীরে কোনো ব্যথা থাকে না। তাই একটি রান্না করে খেয়েছি আর একটি খাঁচায় রেখেছি। তবে এগুলো যে ধরা নিষেধ তা আমি জানি না। আর এ কাজ করবো না।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য কেএম বাচ্চু জাগো নিউজকে বলেন, আমরা গোপন সংবাদে জানতে পারি একটি শিয়াল জবাই করে রান্না করা হচ্ছে। পরে দ্রুত সেখানে গিয়ে রান্না করা শিয়াল খেয়ে ফেলার কারণে আর পাইনি। তবে একটি খাঁচায় আটকানো অবস্থায় পেয়েছি। সেটি উদ্ধার করে নিয়ে এসে বন বিভাগকে জানিয়েছি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, বন্যপ্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। যেটা উদ্ধার করা হয়েছে সেটা রাতে অবমুক্ত করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)