সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

কুর্মিটোলায় গলফ ফেডারেশনের বৃক্ষরোপণ অভিযান

বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্দেশনায় দেশের সব গলফ ক্লাবে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্দেশনায় দেশের সব গলফ ক্লাবে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া, ঢাকা ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। বেলুন উড়িয়ে ও হাড়িভাঙ্গা আমের চারা রোপন করে কর্মসূচি শুরু করা হয়।

এ কর্মসূচিতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ ক্লাবের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ গলফ ফেডারেশনের সদস্য ও ক্লাবের বলবয়রা উপস্থিত ছিলেন।

পরিবেশ ও প্রকৃতি বিশেষজ্ঞদের মতে, দেশে ভূমিকম্প, বজ্রপাত, ভূমিধস, বন্যা, খরা ও জলোচ্ছাসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা বেড়েই চলেছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমেই প্রাকৃতিক বিপর্যয়গুলোর হার বা মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

বাংলাদেশ সরকার সবুজ-শ্যামল দেশ গড়ার লক্ষ্যে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। এ বছর ৫ জুন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এইচএআর/এসএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)