সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

শেষ মুহূর্তেও জমজমাট গাবতলীর হাট

রাত পোহালেই ঈদুল আজহা। শেষ মুহূর্তেও জমজমাট রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট। একের পর এক পশু কিনে হাট থেকে বেরিয়ে যাচ্ছেন ক্রেতারা। ছোট ও মাঝারি গরুর দাম কিছুটা বেশি হলেও বড় গরু অনেকটাই কম দামে বিক্রি করছেন বিক্রেতারা। ব্যাপারীরা বলছেন, বড় গরু কেনার ক্রেতা কম। দামও বলছেন অনেক কম। তাই অনেকটা লোকসা

রাত পোহালেই ঈদুল আজহা। শেষ মুহূর্তেও জমজমাট রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট। একের পর এক পশু কিনে হাট থেকে বেরিয়ে যাচ্ছেন ক্রেতারা। ছোট ও মাঝারি গরুর দাম কিছুটা বেশি হলেও বড় গরু অনেকটাই কম দামে বিক্রি করছেন বিক্রেতারা। ব্যাপারীরা বলছেন, বড় গরু কেনার ক্রেতা কম। দামও বলছেন অনেক কম। তাই অনেকটা লোকসানেই বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে, ছোট গরু কিছুটা বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে ক্রেতাদের।

শনিবার (৯ জুলাই) বিকেলে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাটে গিয়ে এমন চিত্র দেখা যায়।

কিশোরগঞ্জের ভৈরব থেকে গরু নিয়ে আসা হেলো মিয়া জাগো নিউজকে বলেন, বড় গরুর দাম এবার খুবই কম। প্রতিটি গরু থেকে প্রায় এক লাখ টাকারও বেশি লোকসান হচ্ছে। ছয় লাখ টাকা দামের গরু বলেছে সাড়ে চার লাখ টাকা।

নওগাঁ থেকে দুটি গরু নিয়ে আসা এক খামারি বলেন, ১১ লাখ টাকা দিয়ে দুটি গরু কিনেছি। এখন দাম বলছে একটা আড়াই লাখ, আরেকটা তিন লাখ।

যশোর থেকে গরু নিয়ে আসা মো. সৌমিক আহমেদ সাগর বলেন, এলাকায় ১২ লাখ টাকা দাম বলছিল। সেই গরু এখন পর্যন্ত মাত্র পাঁচ লাখ টাকা বলতেছে ক্রেতারা। বড় গরুর দাম খুবই কম দেখা যাচ্ছে এবার।

এদিকে, কামরাঙ্গীরচর থেকে কোরবানির পশু কিনতে এসেছেন ফাহিম। তিনি বলেন, দুপুরে আসলাম হাটে। শেষ দিনে গরুর দাম মোটামুটি ভালোই আছে। ছোট গরুর দাম কিছুটা বেশি মনে হয়েছে। তবে বড় গরু কেনার জন্য একটু সময় নিচ্ছি। বাজার কমতে পারে।

বারেক মোল্লা নামে এক ক্রেতা কোরবানির গরু কেনার পর বলেন, এক থেকে দেড় লাখ টাকার বাজেট ছিল। এর মধ্যে ভালো গরুই কিনতে পারছি। দাম কমও না, আবার বেশিও না।

আরএসএম/আরএডি/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণে সিভাসুতে ২৫ উদ্যোক্তার প্রশিক্ষণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাইয়ের ২৫ দুগ্ধ উদ্যোক্তা পাঁচ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ শেষ করেছেন।

বার্তা২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে পাঁচ খামার, পাবনার শিমুলের মাসে আয় ২ লাখ

হাঁসের খামারে লোকসানের পর পাবনার আটঘরিয়ার শিমুল হোসেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন শুরু করেন; এখন তাঁর পাঁচটি খামারে কাজ করেন ১৭ জন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)