সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ফ্রি আম খেতে বিদেশিদের ভিড়!

গ্রীষ্মকাল মানেই ফলের রাজা আমের মধুর স্বাদ। আর সেই আম যদি পাওয়া যায় একদম বিনামূল্যে, তাও আবার সাতসমুদ্র তেরো নদীর ওপারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়? তবে তো সেখানে ভিড় জমবেই! ঠিক এমনটাই ঘটেছে সান ফ্রান্সিসকো শহরে। ভারতের বিখ্যাত সব জাতের আম বিনামূল্যে চেখে দেখতে সেখানে জড়ো হয়েছিলেন শত শত বিদেশি

গ্রীষ্মকাল মানেই ফলের রাজা আমের মধুর স্বাদ। আর সেই আম যদি পাওয়া যায় একদম বিনামূল্যে, তাও আবার সাতসমুদ্র তেরো নদীর ওপারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়? তবে তো সেখানে ভিড় জমবেই! ঠিক এমনটাই ঘটেছে সান ফ্রান্সিসকো শহরে। ভারতের বিখ্যাত সব জাতের আম বিনামূল্যে চেখে দেখতে সেখানে জড়ো হয়েছিলেন শত শত বিদেশি নাগরিক।

আমেরিকার মাটিতে ভারতীয় আমের এই 'ফ্রি টেস্টিং' উৎসবের বেশকিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আলফনসো ও কেসরের মতো সুস্বাদু আমের স্বাদ নিতে বিদেশিদের দীর্ঘ লাইন এবং আমেজ বিশ্বজুড়ে নেটিজেনদের নজর কেড়েছে।

সান ফ্রান্সিসকোতে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত কমিউনিটি লিডার দর্শিল এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেন। মূলত মার্কিন নাগরিকদের কাছে খাঁটি ভারতীয় আমের পরিচয় করিয়ে দেওয়া এবং প্রবাসী ভারতীয়দের শৈশবের স্বাদ ফিরিয়ে দিতেই এই আয়োজন। এবার নিয়ে টানা চতুর্থ বছরের মতো এই 'অ্যানুয়াল ম্যাঙ্গো সেলিব্রেশন' বা বার্ষিক আম উৎসবের আয়োজন করা হলো।

আরও পড়ুন>>মালিয়াবাদ/ বিশ্বের 'আমের রাজধানী' বলা হয় যে শহরকেজাপানের পদক্ষেপে দুশ্চিন্তায় ভারতের আম ব্যবসায়ীরা

উৎসবে আসা শত শত মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় ভারতের আলফনসো, কেসর এবং চৌসা জাতের আম। স্বেচ্ছাসেবীরা দিনভর আম ছিলে, কেটে টুকরো টুকরো করে তা দর্শনার্থীদের মধ্যে পরিবেশন করেন।

Indian Mango partyBest mangos I've had. Incredible vibes. Got interviewed by the SF chronicle.I was 1 of 4 white guys (200 people came) pic.twitter.com/KBX3tnooKH

উৎসবের আয়োজকদের একজন জ্যারেড সিডেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বেশকিছু ছবি শেয়ার করে লেখেন, 'আমার জীবনের সেরা আম খেলাম। এখানকার পরিবেশ সত্যিই দারুণ ছিল।'

যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় আমের চাহিদা আকাশচুম্বী হলেও এর সরবরাহ বেশ সীমিত। ফলে সেখানে আমকে বিলাসী পণ্য হিসেবে গণ্য করা হয়।

সূত্র: এনডিটিভিকেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)