সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বারান্দা সাজানোর ৫ দেশি কায়দা

শহরের ব্যস্ত জীবন আর চারপাশের কোলাহলের মাঝেও যদি আপনার একটা ছোট্ট বারান্দা থাকে, তাহলে সেটা সাজিয়ে তুলুন নিজের ছোট্ট স্বর্গ হিসেবে। খুব বেশি খরচ না করেই দেশি কায়দায় বারান্দাকে করে তুলতে পারেন আরামদায়ক আর আকর্ষণীয়। চলুন জেনে নিই ৫টি সহজ টিপস—

শহরের ব্যস্ত জীবন আর চারপাশের কোলাহলের মাঝেও যদি আপনার একটা ছোট্ট বারান্দা থাকে, তাহলে সেটা সাজিয়ে তুলুন নিজের ছোট্ট স্বর্গ হিসেবে। খুব বেশি খরচ না করেই দেশি কায়দায় বারান্দাকে করে তুলতে পারেন আরামদায়ক আর আকর্ষণীয়। চলুন জেনে নিই ৫টি সহজ টিপস—

১. টবে তুলুন গ্রিন আর্মিবারান্দার প্রাণ হলো গাছ। পাতাবাহার, মানিপ্ল্যান্ট, তুলসী কিংবা দেশি বাসক গাছ – যা পান তাতেই সাজিয়ে তুলুন সবুজের রাজ্য। চাইলে পুরনো মাটির হাঁড়িও রঙ করে টব বানাতে পারেন।

২. মাদুর আর মোড়াচেয়ার না থাকলেও ক্ষতি নেই। একটা পাটের মাদুর আর দুইটা বাঁশের মোড়া হলেই সন্ধ্যার আড্ডা বা এক কাপ চায়ের আসর জমে উঠবে।

৩. সন্ধ্যা হোক রঙিনস্ট্রিং লাইট বা দেশি কুপি বাতি ঝুলিয়ে দিলে বারান্দাতে তৈরি হবে এক অন্যরকম মুড। চাইলে হাতে বানানো লণ্ঠন বা রঙিন কাগজের ঝাড়বাতিও যোগ করতে পারেন।

৪. পুরনো জিনিস, নতুন ব্যবহারপুরনো কাঠের কাগজ রাখার তাক বা ভাঙা টুলকে রঙ করে গাছ রাখার স্ট্যান্ড বানিয়ে ফেলুন। দেশি স্টাইল মানেই পুরনোকে নতুনভাবে দেখার চোখ।

৫. একটু ব্যক্তিত্ব থাকুক সাজেআপনার পছন্দের কবিতার পংক্তি লেখা দেয়াল টাঙিয়ে দিন। চিত্রাঙ্কনের শখ থাকলে নিজে আঁকা ছবি টানিয়ে দিন– এই ছোট্ট জায়গাটা হোক পুরোপুরি আপনার মতো।

বারান্দা মানে শুধু কাপড় শুকানোর জায়গা না, একটু যত্নে, একটু কল্পনায় ও খানিক দেশি কায়দায় এটাও হয়ে উঠতে পারে দিনের শেষে আপনার প্রিয় কোণ। চা হাতে একটা আরামদায়ক বিকাল কি আর বেশি দূরে?

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)