সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

চন্দনাইশে বিপন্ন হনুমান উদ্ধার, বাসচালকের কারাদণ্ড

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিপন্ন প্রজাতির কালো হনুমান বা কালো বানর উদ্ধারের ঘটনায় মো. জসীম উদ্দীন (৪০) নামের এক বাসচালককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিপন্ন প্রজাতির কালো হনুমান বা কালো বানর উদ্ধারের ঘটনায় মো. জসীম উদ্দীন (৪০) নামের এক বাসচালককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত জসীম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড পোঁচপাড়া এলাকার মৃত সামশুল আলমের ছেলে। তিনি এস আলম পরিবহনের একটি বাসের চালক বলে জানিয়েছে পুলিশ।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিপন্ন প্রজাতির একটি কালো হনুমান বা কালো বানর চকরিয়া থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ঢাকায় নেওয়া হচ্ছিল। হনুমানটিকে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে হনুমানটি উদ্ধার করা হয়। এসময় পাচারে জড়িত বাসচালক জসিমকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চন্দনাইশ উপজেলার এসিল্যান্ড তাকে দুই মাসের কারাদণ্ড দেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বিশ্বজুড়ে বিভিন্ন প্রাণীর পরিচিতি বা বর্তমান অবস্থা নিয়ে কাজ করে। সংগঠনটির তালিকার মাধ্যমে প্রত্যেক প্রজাতির প্রাণীর বর্তমান অবস্থা বা বিলুপ্তির সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। আইইউসিএনের তালিকায় চশমা পরা হনুমান বা কালো বানর প্রজাতিকে বিপন্ন হিসেবে দেখানো হয়েছে।

ইকবাল হোসেন/এমকেআর /জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)