সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

দেশে সাপে কাটা রোগীর ৮০ শতাংশই রাজশাহী মেডিকেলে ভর্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেড়েছে সাপে কাটা রোগীর সংখ্যা। মৃতের সংখ্যাও বাড়ছে। রোগী বাড়ায় অ্যান্টিভেনম (সাপের বিষ নিষ্ক্রিয় করার ওষুধ) সংকট পড়ে রামেক হাসপাতাল। বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে অ্যান্টিভেনম সংগ্রহ করে রোগীদের দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেড়েছে সাপে কাটা রোগীর সংখ্যা। মৃতের সংখ্যাও বাড়ছে। রোগী বাড়ায় অ্যান্টিভেনম (সাপের বিষ নিষ্ক্রিয় করার ওষুধ) সংকট পড়ে রামেক হাসপাতাল। বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে অ্যান্টিভেনম সংগ্রহ করে রোগীদের দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগী ভর্তি হয়েছে ৫৫৮ জন। এদের মধ্যে বিষাক্ত সাপে কাটা রোগীর সংখ্যা ১০৮ জন। বিষাক্ত সাপের কামড়ে রামেকে মৃত্যু হয়েছে ২৭ জনের।

চলতি বছরের জানুয়ারিতে সাপে কাটা রোগী ভর্তি হন ১২ জন। এদের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে ভর্তি হন দুজন। এছাড়া ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ৫৮ জন, এপ্রিলে ৪৭ জন, মে মাসে ৬৫ জন, জুনে ৭৯ জন, জুলাইয়ে ১২৪ জন এবং আগস্টে ১৫১ জন সাপে কাটা রোগী ভর্তি হন।

এ পর্যন্ত মারা গেছেন মোট ২৭ জন। এদের মধ্যে মার্চে দুজন, এপ্রিলে দুজন, মে মাসে তিনজন, জুনে পাঁচজন, জুলাইয়ে ছয়জন এবং আগস্টে ৯ জন মারা যান।

রামেক হাসপাতালের তথ্য বলছে, রাজশাহীতে চলতি বছর যে ১০৮ জনকে বিষাক্ত সাপে কেটেছে তাদের বেশিরভাগই কোবরা সাপ। হাসপাতালে আসা রোগীদের মধ্যে করাইট নামের সাপে কেটেছে ২৩ জনকে। আর কোবরায় কেটেছে ২৯ জনকে। আর ২০ জনকে কেটেছে রাসেল ভাইপার। এদের মধ্যে করাইটের কামড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। কোবরার কামড়ে মারা গেছেন একজন। আর রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছেন পাঁচজন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ বলেন, সারাদেশে সাপে কাটা রোগীর যে সংখ্যা তার ৮০ শতাংশই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। এখানে বিষাক্ত সাপের সংখ্যা অনেক। তাই এসব সাপের কামড়ে রোগী সামলাতে মাঝে অ্যান্টিভেনম সংকট পড়েছিল। তবে এখন সেটি নেই। আমি স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়েছি।

তিনি আরও বলেন, যেসব জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে অ্যান্টিভেনম আছে কিন্তু তাদের চাহিদা বেশি নয়, সেখান থেকে এগুলো এনে চিকিৎসা চলছে। তবে এখন যথেষ্ট পরিমাণে ভেনম আছে।

এ বিষয়ে রাজশাহী সিভিল সার্জন আবু সাঈদ মো. ফারুক বলেন, রাজশাহীর উপজেলা পর্যায়ে তেমন রোগী নেই। তাই সেই হাসপাতালগুলোতে ভেনম দরকার পড়ে না। এজন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেনম সরবারহ করা হচ্ছে।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)