সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সরকারের আমন সংগ্রহ তদারকির দায়িত্বে ৮ কর্মকর্তা

সরকারের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে মনিটরিংয়ের জন্য দেশের আটটি বিভাগে আট জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি এ দায়িত্ব দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

সরকারের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে মনিটরিংয়ের জন্য দেশের আটটি বিভাগে আট জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি এ দায়িত্ব দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসকে ঢাকা, যুগ্মসচিব (প্রশাসন-২ অধিশাখা) এ কে এম মামুনুর রশিদকে চট্টগ্রাম, যুগ্মসচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. সোহেলুর রহমান খানকে রাজশাহী, যুগ্মসচিব (নিরাপদ খাদ্য অনুবিভাগ) এস এম নাজিম উদ্দিনকে খুলনা, যুগ্মসচিব (প্রশাসন-১ অধিশাখা) মো. লুৎফর রহমানকে রংপুর, যুগ্মসচিব (সরবরাহ অধিশাখা) নাছিমা আকতারকে ময়মনসিংহ, উপ-সচিব (সরবরাহ-১ শাখা) কুল প্রদীপ চাকমাকে সিলেট ও উপসচিব (সংস্থা প্রশাসন-১) মো. আবুল আমিন বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রয়োজনে অন্যান্য সংশ্লিষ্টদের সমন্বয়ে ধান ও চাল সংগ্রহের অগ্রগতি নিয়ে অনলাইনে সভা/আলোচনা করবেন এবং অগ্রগতি মন্ত্রণালয়কে অবহিত করবেন।

অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২৫ মৌসুমে সংগ্রহ কার্যক্রম চলাকালীন এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে অফিস আদেশে জানানো হয়।

গত ৬ নভেম্বর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি আমান মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ধান কেনা হবে সাড়ে তিন লাখ টন। নির্ধারিত মিলগুলো থেকে সাড়ে পাঁচ লাখ টন সেদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৩ টাকা, সেদ্ধ চাল ৪৭ ও আতপ চাল ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। আতপ চাল সংগ্রহ করা হবে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত।

আরএমএম/এমআইএইচএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)