সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ব্যবসায়ীর বাগান দখলের চেষ্টা, ৮০০ আমগাছ কর্তন

নওগাঁর পত্নীলায় আবুল হোসেন (৫০) নামের এক ফল ব্যবসায়ীর বাগানের ৮০০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

নওগাঁর পত্নীলায় আবুল হোসেন (৫০) নামের এক ফল ব্যবসায়ীর বাগানের ৮০০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের প্যারিমোহন গ্রন্থাগারে সংবাদ সম্মেলন করেন তিনি।

আবুল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম দেওয়ান এন্টারপ্রাইজ। তিনি ঢাকার সাভার জালেম্বর মহল্লার নিরাজ উদ্দিন দেওয়ানের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের অসহায়ত্ব তুলে ধরে ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ১২ বছর আগে এক ব্যবসায়ী বন্ধুর মাধ্যমে নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত গোপেন্দ্রনাথ ঘোষের ছেলে গৌতম ঘোষ ও মেয়ে মিতালী রাণী ঘোষের কাছ থেকে ৬০ লাখ টাকায় ৪ দশমিক ৩২ একর জমি কেনেন তিনি। পাটিচোরা ইউনিয়নের ছালিগ্রাম মৌজায় অবস্থিত ওই জমি কেনার পর সেখানে আমের বাগান গড়ে তুলেছিলেন। বর্গা দেওয়া ওই বাগানে গত চার বছর ধরে বারি-৪ জাতের আম ধরতে শুরু করেছে। যেখানে প্রতি মৌসুমে অন্তত ১০ লাখ টাকা আয় করে আসছিলেন তিনি। এরই মধ্যে গত ১৫ সেপ্টেম্বর পূর্ব পাটিচোরা গ্রামের নাঈম হোসেন ও তার দুই ভাই লেমন হোসেন এবং ছেলিম হোসেন ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাগানে ঢুকে আট শতাধিক আমগাছ কেটে ফেলেন।

আবুল হোসেন আরও জানান, আম বিক্রি করে সাংসারিক খরচ বহনের পাশাপাশি সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা ছিল তার। বাগানটি কেটে সাফ করে ফেলায় প্রায় এক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। ঢাকার বাসিন্দা এবং ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা তার কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা নেওয়ার পাঁয়তারা করছে। থানায় অভিযোগ করলেও প্রতিকার মিলছে না। তাই দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে শফিউল্লাহ দেওয়ান, ভাতিজা শোভন শাহারিয়ার উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে নাঈম হোসেন জাগো নিউজকে বলেন, 'যে জমির আমগাছ কাটা হয়েছে তার প্রকৃত মালিকানা আমাদের নামে রয়েছে। ১৯৯১ সালে সরকার আমার ভূমিহীন পরিবারকে জমিটি পত্তনী দিলে সেটি খারিজ করে নিজেদের নামে হোল্ডিং করে রাখা আছে। আবুল হোসেন অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। তিনি জমির প্রকৃত মালিক না হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমাদের জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জাগো নিউজকে বলেন, পুলিশ বিষয়টি একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পরে ওই ব্যবসায়ী আদালতে মামলা করেছেন। আদালত আগামীতে যে নিদের্শনা দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)