সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে ছয় ঋতুর ছন্দ হারিয়ে গেছে। সেই ছন্দ ফিরিয়ে আনতে পরিবেশ রক্ষায় অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে ছয় ঋতুর ছন্দ হারিয়ে গেছে। সেই ছন্দ ফিরিয়ে আনতে পরিবেশ রক্ষায় অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী যেখানে খুশি সেখানেই বছরে অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান মন্ত্রী।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে রেডিয়েন্ট বনসাই সোসাইটি আয়োজিত '১২তম বার্ষিক বনসাই প্রদর্শনী' উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'সারাদেশে এখন গাছ লাগানোর একটা চর্চা হচ্ছে। আমার নিজেরও বাগানের ভীষণ শখ, অসম্ভব রকমের শখ আছে। আমার একটি যৌথ উদ্যোগ আছে। আমার এক আত্মীয়ের সঙ্গে। তিনি যত্ন নেন। আমি ওর প্রসংশা করি। আপতত এ অবস্থায় আছে। যদি অবসরে যাওয়ার সুযোগ হয় এবং বেঁচে থাকি তাহলে হয়তো নিজে যত্ন নিতে পারবো। গাছের পরিচর্যাও ভালো অভ্যাস। শরীর ও মনের জন্য ভালো। আমরা সবুজকে ভালোবাসবো, সারাদেশে সবুজের বিস্তৃতি ঘটাবো। গাছ স্বাস্থ্যের জন্য দরকার, পরিবেশের জন্যও দরকার।'

দীপু মনি বলেন, 'পুরো বিশ্বটাতে এই যে জলবায়ু পরিবর্তন, শীতকাল ছোট হয়ে গেছে, বর্ষাটা এলামেলো, গ্রীষ্ম ভীষণ রকমভাবে চেপে বসেছে আমাদের ওপরে। এ জলবায়ু পরিবর্তন কারও জন্যই ভালো না। সারা পৃথিবীতে খাদ্য উৎপাদন ব্যাহত হবে, নানান ধরনের রোগ-বালাই হবে। আগে ঋতুর সঙ্গে যে ছন্দটা ছিল, সেই ছন্দেরও পতন ঘটছে। আমরা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারি, আর খারাপ দিকে না যাই, এজন্য গাছের যত্ন নিতে হবে। সবুজের বিস্তৃতি ঘটাতে হবে। যারা বড় আকারের প্রকৃতিকে ঘরের মধ্যে নিয়ে আসার নান্দনিকতার চর্চা করেন, তাদের প্রতি শুভকামনা। বনসাই হয়তো বাংলাদেশে শিল্প হিসেবে শক্ত-পোক্তভাবে দাঁড়িয়ে যাবে।'

আয়োজকরা জানান,দ্রুত নগরায়ণের এ সময়ে গাছের সৌন্দর্য আর অক্সিজেনের ঘাটতি মেটাতে বহু প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে বাড়িতে বাড়িতে বনসাইয়ের চর্চা করা জরুরি।

এবারের প্রদর্শনীর মূল লক্ষ্য সজীব-সতেজ বনসাই শহরের মানুষের কাছে তুলে ধরা। তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের ৩২৮১ ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা।

প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির বনসাই প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা চাইলে বনসাই কিনতেও পারবেন। এক হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত মূল্যের বনসাই পাওয়া যাচ্ছে প্রদর্শনীতে। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে প্রদর্শনীটি চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এমএইচএম/এএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

২০৩৫ সালের মধ্যে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য

জাতীয় কৌশলে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হার ২০৩০ সালে ৫০ ও ২০৩৫ সালে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য; ঢাকার সেমিনারে অর্থায়ন, পরীক্ষাগার ও দূষিত স্থান পরিষ্কারে জোর।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)