সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

রাজশাহীর গাছে গাছে আমের আগাম মুকুল, পরিপর্যায় ব্যস্ত কৃষক

রাজশাহীর গাছে গাছে ফুটতে শুরু করেছে আগাম মুকুল। তবে সম্পূর্ণ মুকল আসতে আরও সময় লাগবে মাস দুয়েক। এদিকে শেষ সময়ে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার বেশ ভালো আবহাওয়া হওয়ায় ফলন নিয়ে আশাবাদী কৃষকেরা।

রাজশাহীর গাছে গাছে ফুটতে শুরু করেছে আগাম মুকুল। তবে সম্পূর্ণ মুকল আসতে আরও সময় লাগবে মাস দুয়েক। এদিকে শেষ সময়ে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার বেশ ভালো আবহাওয়া হওয়ায় ফলন নিয়ে আশাবাদী কৃষকেরা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রাজশাহীতে ২০২৪-২৫ অর্থবছরে আমের আবাদ হয়েছিল ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ২ লাখ ৪৯ হাজার ৯৫২ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে আমচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৬০৩ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৬ হাজার মেট্রিক টন।

সরেজমিনে, রাজশাহীর কয়েকটি উপজেলার আম বাগান পরিদর্শন করতে গেলে দেখা যায়, আমচাষিরা গাছে গাছে কীটনাশক মিশ্রিত পানি স্প্রে করছেন। পাশাপাশি গাছের বাড়তি যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন। গত কয়েকদিনের কুয়াশার কারণে মুকুলকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করছেন তারা।

পবা উপজেলার আমচাষি আমিরুল ইসলাম বলেন, এ বছর আমের আগাম মুকুল আসতে শুরু করেছে। আমরাও গাছের গোড়া খুঁড়ে পানি ও স্প্রে করছি। গত বছরের চেয়ে টানা শীত ও কুয়াশার তীব্রতা এ বছর অনেক কম। ফলে আশা করছি এবার ভালো ফলন পাবো।

চারঘাট এলাকার আমচাষি মাহতাব আলী বলেন, বছরজুড়ে গাছের পরিচর্যা করার কারণে এখন প্রতি বছরই আমের ভালো ফলন পাওয়া যায়। এবারো আমার গাছের পরিচর্যা করছি। এরই মধ্যে মুকুল দেখা দিয়েছে দুই একটি গাছে। তবে যদি সঠিক সময়ে হপার বা শোষক পোকা দমন করা না যায় তাহলে আমের ফলন কমে যেত পারে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, রাজশাহীর আম বাগানগুলোতে এখনো পর্যাপ্ত মুকুল আসেনি। ফেব্রুয়ারি মার্চের দিকে পরিপূর্ণ মুকুল আসবে। এখন থেকে গাছের ভালো যত্ন নিলে এবং গাছের রোগবালাই দমনে কাজ করলে ভালো মুকুল আসবে। তবে গতবারের তুলনায় এবারের আবহাওয়া ভালো থাকায় আশা করছি গাছে ভালো পরিমাণ আম আসবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন জানান, মাঠপর্যায়ে আমের ভালো উৎপাদনের লক্ষ্যে আমরা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আমে ভালো উৎপাদনের লক্ষ্যে একটি গাছে বছরে দুইবার কীটনাশক দিতে হয়। মাঠ পর্যায়ে আমাদের সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। গত বছর রাজশাহীতে হেক্টর প্রতি আমের উৎপাদন হয়েছিল ১২ দশমিক সাড়ে ৭ হেক্টর। চলতি বছরে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ দশমিক ৮ হেক্টর। সে অনুযায়ী আমের উৎপাদন এবছর ভালোই হবে।

সাখাওয়াত হোসেন/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)