সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

ফরিদপুরের সালাম খাঁর ডাঙ্গী গ্রামে ‘কুমির আতঙ্ক’

একটি কুমিরের ভয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে সালাম খাঁর ডাঙ্গী গ্রামের বাসিন্দাদের। গত শনিবার সকালে এই গ্রামের জলাধারে হঠাৎ কুমিরটি দেখতে পান এলাকাবাসী।

একটি কুমিরের ভয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে সালাম খাঁর ডাঙ্গী গ্রামের বাসিন্দাদের। গত শনিবার সকালে এই গ্রামের জলাধারে হঠাৎ কুমিরটি দেখতে পান এলাকাবাসী।

এরপর মাইকিং করে জনসাধারণকে ওই জলাশয়ে না নামার জন্য সতর্ক করা হয়। এদিকে কুমির দেখতে আশপাশের এলাকার উৎসুক জনতা জলাধারে ভিড় করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ৩৮ দাগ এলাকায় সালাম খাঁর ডাঙ্গী গ্রামে প্রায় তিনশ ফুট দৈর্ঘ্য ও দুইশ ফুট প্রস্থ একটি জলাধার রয়েছে। ওই জলাধারে কুমিরটি এসে আস্তানা গেড়েছে।

বাসিন্দারা জানান, রোববার সালাম খাঁর ডাঙ্গী গ্রামের জেলে হজরত মিয়া (৩৬) পদ্মা নদী থেকে বড় একটি বোয়াল মাছ ধরেন। এরপর মাছটি জীবিত রাখার জন্য তার মুখে রশি বেঁধে জলাশয়ের মধ্যে ডুবিয়ে রাখেন। কিছুক্ষণ পর তিনি মাছটি তুলে আনার জন্য দড়ি ধরে টান দিলে কুমিরটি দেখত পান।

এলাকাবাসী জানান, পদ্মা নদী থেকে একটি সরু চ্যানেল ওই জলাধারের কাছে গেছে। এর মধ্যে নদীতে পানি কমে যাওয়ায় চ্যানেলের পানি শুকিয়ে যায়। কোনো মাছ তাড়া করতে করতে এ জলাধারে এসে আটকা পড়েছে কুমিরটি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, কুমিরটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। এলাকায় ওই কুমিরটি দেখা যাওয়ার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর সদরের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, তিনি রোববার ঘটনাস্থলে গিয়েছিলেন। যে জলাধারে ওই কুমিরটি অবস্থান করছে সেটি ১৫ থেকে ২০ ফুট গভীর। ওই জলাধার থেকে কুমিরটি ধরা অনেকটা কষ্টসাধ্য। তবে যে চ্যানেল দিয়ে কুমিরটি জলাধারে ঢুকেছে সে চ্যানেলের মুখে মুরগি-হাঁস বেঁধে রেখে কুমিরকে প্রলুব্ধ করে বের করে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী দুই-তিনদিনের মধ্যে এ উদ্যোগ সফল না হলে বিষয়টি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কার্যালয়কে জানানো হবে, যাতে কুমিরটি জলাধার থেকে সরিয়ে অন্যত্র ছেড়ে দেয়া যায়।

এন কে বি নয়ন/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)