সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

পটুয়াখালীর হাটে কদর নেই বড় গরুর, বিপাকে খামারিরা

পটুয়াখালীর কোরবানির হাটে বাহারি নামে বড় বড় আকারের গরু উঠলেও এসব গরুর তেমন একটা বেচাবিক্রি নেই বললেই চলে। গত কয়েকদিন জেলার বিভিন্ন হাটে ছোট ও মাঝারি গরুর ভালো বেচাবিক্রি হলেও বড় গরুর বিক্রি হয়েছে নামমাত্র। এ কারণে যেসব খামারি এবং ব্যাপারীরা হাটে বড় গরু নিয়ে এসেছেন তারা অনেকটাই হতাশ।

পটুয়াখালীর কোরবানির হাটে বাহারি নামে বড় বড় আকারের গরু উঠলেও এসব গরুর তেমন একটা বেচাবিক্রি নেই বললেই চলে। গত কয়েকদিন জেলার বিভিন্ন হাটে ছোট ও মাঝারি গরুর ভালো বেচাবিক্রি হলেও বড় গরুর বিক্রি হয়েছে নামমাত্র। এ কারণে যেসব খামারি এবং ব্যাপারীরা হাটে বড় গরু নিয়ে এসেছেন তারা অনেকটাই হতাশ।

জানা গেছে, পটুয়াখালী জেলায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ৮১টি পশুর হাট বসেছে। শনিবার (৯ জুলাই) শহরের হেতালিয়া বাঁধঘাট পশুর হাটে দেখা যায়, সেখানে বেশকিছু বড় আকারের গরু উঠেছে। এখানে দুই থেকে চার লাখ টাকা দামের গরু এনেছেন খামারি ও ব্যাপারীরা। কিন্তু অনেক গরু আছে যার দামই কেউ বলেননি।

বিক্রেতারা জানান, হাটে দেড় থেকে দুই লাখ টাকা দামের গরু বিক্রি হচ্ছে। এর বেশি দামের কোনো গরু কেউ কিনছেন না।

পটুয়াখালী জেলা ডেইরি ফামার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন বলেন, আমি দুটি গরু হাটে এনেছি। একটি সাড়ে তিন লাখ আর অন্যটি দুই লাখ টাকা দাম চেয়েছি। ফ্রিজিয়ান জাতের এই গরু দুটি অনেক ক্রেতা আগ্রহ করে দেখলেও প্রকৃত অর্থে তেমন কেউ দাম বলেননি। আমার পরিকল্পনা ছিল লালনপালন করতে যা খরচ হয়েছে সে দাম পেলেও বিক্রি করবো কিন্তু এখন পর্যন্ত তা হয়নি।

খামারিদের পরামর্শ দিয়ে তিনি বলেন, যেহেতু জেলাশহর পর্যায়ে বড় গরু কেনার ক্রেতা কম সেজন্য একটি বড় গরু পালন না করে ছোট কিংবা মাঝারি সাইজের কয়েকটি পালন করলে খামারিরা লাভবান হতে পারবেন।

পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা আবু তাহের ইমরান বলেন, গরুর দাম অনেক বেশি। গত বছর ৪৫ থেকে ৫০ হাজার টাকায় যে গরু কেনা যেত সেই গরুর দাম এখন ৬৫ হাজার টাকা। একটু ভালো গরু কিনতে চাইলে লাখ টাকার ওপর মূল্য দিতে হচ্ছে।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)