সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ঢাকা কলেজে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ

রাজধানীর ঢাকা কলেজে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গণহারে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা কলেজে এ কর্মসূচি পালন করা হয়।

রাজধানীর ঢাকা কলেজে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গণহারে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা কলেজে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (১০ জুন) বিকেলে ঢাকা কলেজের মূল প্রশাসনিক ভবনের সামনে, খেলার মাঠের পাশে ও পুকুরপাড়ে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।

৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান জানান, দেশব্যাপী সবুজ বনায়নের বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর এ কর্মসূচি পালন করা হয়। গত বছর দেশব্যাপী তিন হাজার ১০০টি বৃক্ষ রোপন করা হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক ও ডিএমপির তেঁজগাও জোনের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল বলেন, বর্তমানে সারাদেশেই গণহারে গাছ নিধনের ফলে পরিবেশ প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়ছে। যে পরিমাণ গাছ কাটা হচ্ছে তার তুলনায় খুব কম পরিমাণ রোপণ হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় রোধে এবং সুন্দর পরিবেশের প্রত্যাশায় আমাদের এই উদ্যোগ। সারাদেশে অন্যান্য মানুষরাও এর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে গাছের প্রতি যত্নশীল হবে, সেটিই আমাদের প্রত্যাশা।

এ বছর ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাঁচ হাজারের বেশি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি আব্দুল হাদী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের যে আহ্বান জানিয়েছেন এতে সাড়া দিয়ে আমাদের এ কার্যক্রম শুরু হয়েছে। গাছ লাগানোর পর সেগুলো নিয়মিত তদারকিতেও সংশ্লিষ্ট কর্মকর্তারা নজর রাখবেন। শুধু বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেই হবে না, বৃক্ষের যত্নও নিতে হবে।

এসময় ৩১তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

নাহিদ হাসান/এমকেআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

২০৩৫ সালের মধ্যে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য

জাতীয় কৌশলে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হার ২০৩০ সালে ৫০ ও ২০৩৫ সালে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য; ঢাকার সেমিনারে অর্থায়ন, পরীক্ষাগার ও দূষিত স্থান পরিষ্কারে জোর।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)