সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বাফওয়া’র ত্রাণ বিতরণ-বৃক্ষরোপণ

বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে।

বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে বাফওয়া'র কেন্দ্রীয় সভানেত্রী তাহমিদা হান্নান তেজগাঁও পুরাতন বিমানবন্দরে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

বাফওয়া সভানেত্রী বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সিলেটগামী বাফওয়া টিমের কাছে হস্তান্তর করেন। ত্রাণ বিতরণ কর্মসূচি বিমানবাহিনীর ত্রাণ কার্যক্রমের পাশাপাশি অব্যাহত থাকবে।

সিলেট অঞ্চলসহ গাইবান্ধা, সিরাজগঞ্জ ও দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। বাফওয়া কর্তৃক বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্যও বিভিন্ন অনুদানসহ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বাফওয়া সভানেত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাফওয়া কর্তৃক গৃহহীনদের জন্য গৃহনির্মাণের সুবিধার্থে ঢেউটিন বিতরণ কর্মসূচি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাফওয়া কর্তৃক গবাদি পশু বিতরণের কার্যক্রম ঘোষণা করেন।

এছাড়া সরকার গৃহীত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে মিল রেখে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মূল প্রতিপাদ্য 'বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ' সামনে রেখে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৮ জুন) বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নান কেন্দ্রীয় বাফওয়া অফিস প্রাঙ্গণে একটি ফলজ চারা রোপণ করার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। একই কর্মসূচির আওতায় বিমানবাহিনীর সব ঘাঁটি/ইউনিটের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখা সমূহেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

এইচএআর/এমএইচআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)