সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও একটি মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পাঁচ থেকে ছয় ঘণ্টার ব্যবধানে দেখা মিলল আরও একটি মৃত ডলফিন। এর দৈর্ঘ্য তিন ফুট। এর আগে সকালে আট ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন সৈকতে ভেসে আসে।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পাঁচ থেকে ছয় ঘণ্টার ব্যবধানে দেখা মিলল আরও একটি মৃত ডলফিন। এর দৈর্ঘ্য তিন ফুট। এর আগে সকালে আট ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন সৈকতে ভেসে আসে।

শুক্রবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে সৈকতের ঝাউবন পয়েন্ট সংলগ্ন স্থানে ডলফিনটি দেখতে পান ব্লু গার্ডের সদস্যরা। পরে জলজ এ প্রাণীটিকে মাটিচাপা দেয়া হয়।

ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সকালে সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসার খবরে আমি আমার টিমের (ব্লু গার্ড) সদস্যদের নিয়ে সেখানে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের এক গার্ডের চোখে পড়ে সৈকতে একটি মৃত ডলফিন পড়ে আছে। পরে আমি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানাই। তার নির্দেশে এটাকে মাটিতে পুঁতে রাখা হয়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, সকালে যে ডলফিনটি পাওয়া যায় তার দৈর্ঘ্য আট ফুট। আর বিকেলে যেটা পাওয়া গেছে তার দৈর্ঘ্য তিন ফুট। এটি একটি ইরাবতি বাচ্চা ডলফিন।

তিনি আরও জানান, জোয়ারের সঙ্গে কুয়াকাটা সৈকতে প্রায়ই মৃত ডলফিন ভেসে আসে। এদের মুখে রক্ত দেখা যায়। আঘাতের চিহ্নও পাওয়া যায়। তবে সমুদ্রে যেসব জেলে মাছ শিকারে যান তাদের ট্রেনিং দিলে ডলফিনের মৃত্যু কমে আসতে পারে আমার ধারণা।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ঠিক কী কারণে ডলফিনগুলো মারা যাচ্ছে তা বলা যাচ্ছে না। এ ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে। তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে পড়ে মারা যায়। আবার বয়সের কারণেও অনেক সময় এদের মৃত্যু হয়। মৃত্যুর পর ওরা জোয়ারের পানিতে তীরে চলে আসে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)