সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সাগরে ভেসে এলো ৩০ ফুটের অর্ধগলিত বিশাল এক তিমি

কুয়াকাটার সৈকতে এবার একটি অর্ধগলিত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। আনুমানিক ৩০ ফুট দৈর্ঘ্যের এই তিমি পচে যাওয়ার কারণে অর্ধেক পরিমাণ ভেসে আসতে পারে বলে মনে করছে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি।

কুয়াকাটার সৈকতে এবার একটি অর্ধগলিত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। আনুমানিক ৩০ ফুট দৈর্ঘ্যের এই তিমি পচে যাওয়ার কারণে অর্ধেক পরিমাণ ভেসে আসতে পারে বলে মনে করছে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ২ কিলোমিটার পূর্বে ঝাউবন এলাকায় তিমিটি প্রথমে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু।

বাচ্চু জানান, ধারণা করা হচ্ছে ২০-২৫ দিন আগে তিমিটি সাগরে মারা গেছে। সকালে জোয়ারের পানিতে এটি ভেসে এসেছে। তবে পচে যাওয়ার কারণে ঠিক কতবড় ছিল এটা বলা যাচ্ছে না। তবে যে অংশটুকু ভেসে এসেছে তার দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে বলেন, এটি মূলত বেলিন প্রজাতির তিমি কিনা তা এখনো সঠিক করে বলা যাচ্ছে না। অতিরিক্ত গলিত হওয়ার কারণে এটার জাত ও বয়স নির্ধারণে বেগ পেতে হচ্ছে। তাই আমাদের ঊর্ধ্বতন গবেষকদের সহযোগিতা নেওয়া হচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কী কারণে মারা গেছে বিষয়টি তার কাছে স্পষ্ট নয়। এর আগে ২০১৮ সালে এমন একটি তিমি ভেসে এসেছিল। এই প্রজাতির দুটি তিমি এখন পর্যন্ত কুয়াকাটায় দেখা মিললো বলে জানান তিনি।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তিমি ভেসে আসার খবর পেয়েছি। তিমিটি গলিত ও বড় সাইজের হওয়ার কারণে একটু সময় লাগছে। তবে লোক পাঠিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)