সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

তেঁতুলিয়ায় ভারতীয় হাতির আক্রমণে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ভারতীয় হাতির আক্রমণে নুরুজ্জামান (২৩) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ভারতীয় হাতির আক্রমণে নুরুজ্জামান (২৩) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিকেল পাচঁটার দিকে তেঁতুলিয়ার দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় তিনি হাতির আক্রমের শিকার হন। নিহত নুরুজ্জামান ওই এলাকার আবুল হোসেনের ছেলে। হাতি দুইটি রাতেও সীমান্তের একটি ভুট্টাক্ষেতে অবস্থান করছিল। এনিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, নিহত নুরুজ্জামান স্থানীয়দের সঙ্গে সীমান্তের একটি ভুট্টাক্ষেতে হাতি দেখতে যান। এ সময় হাতি ধাওয়া দিলে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও নুরুজ্জামান হাতির পায়ের নিচে চাপা পড়েন। তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার বলেন, হাতির আক্রমণের শিকার এক যুবকের পঞ্চগড় সদর হাসপাতালে মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, বর্তমানে হাতি দুইটি বাংলাবান্ধা এলাকার সীমান্ত এলাকায় একটি ভুট্টাক্ষেতে অবস্থান করছে। তবে ভারতীয় কাঁটাতারের বেড়া খুলে দিয়েছে বিএসএফ। আশা করছি হাতি দুইটি ভারতে চলে যাবে। হাতির আক্রমণে একজন নিহত হয়েছেন। আমরা স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছি। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সফিকুল আলম/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)