সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

৫৬০০ টাকায় বিক্রি হলো এক ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটায় সুনু গাজী নামের এক জেলের জালে ধরা পড়েছে এককেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ। পরে মাছটি পাঁচ হাজার ৬২৫ টাকায় বিক্রি করেছেন তিনি।

পটুয়াখালীর কুয়াকাটায় সুনু গাজী নামের এক জেলের জালে ধরা পড়েছে এককেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ। পরে মাছটি পাঁচ হাজার ৬২৫ টাকায় বিক্রি করেছেন তিনি।

পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি এলাকার জেলে সুনু মাঝি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সমুদ্রে তার জালে ধরা পড়ে ইলিশটি। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে নিলামে নাসির উদ্দিন নামের এক ব্যবসায়ী কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, ‌'বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় মাছটি শিকার করে বাজারে নিয়ে আসেন ওই জেলে। এরকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। একটু লাভের আশায় মাছটি কিনেছি। সামান্য লাভ হলেই বিক্রি করে দেবো।'

জেলে সুনু গাজী বলেন, 'সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে অনেক বড়। এ কারণে বেশি দামে বিক্রি করতে পেরেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি।'

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। পুলিশের পরিমাণ দিন দিন বাড়ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বাড়বে।

উপজেলার বেশ কয়েকটি মাছের বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ইলিশ সংকট কিছুটা কাটতে শুরু করলেও দাম আকাশচুম্বি। আজ এককেজির ওপরের ইলিশ বিক্রি হয়েছে ২৫০০-৩২৫০ টাকা কেজি দরে। ৮০০-৯০০ গ্রামের ইলিশ ১৮৭৫-২০০০ টাকা, ৬০০-৭০০ গ্রামের ইলিশ ১৭৫০-১৯০০ টাকা, ৫০০-৬০০ গ্রামের ইলিশ ১০০০-১২০০ টাকা, ৩০০-৫০০ গ্রামের ইলিশ ১২০০ টাকা এবং জাটকা ৬৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)