সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বাংলাবান্ধা সীমান্তে জোড়া হাতি, আতঙ্কে এলাকাবাসী

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের একটি ভুট্টাক্ষেতে দুই হাতির দেখা মিলেছে। স্থানীয়দের ধারণা, রওশনপুর সীমান্ত দিয়ে হাতি দুটি বাংলাদেশের তিন কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের একটি ভুট্টাক্ষেতে দুই হাতির দেখা মিলেছে। স্থানীয়দের ধারণা, রওশনপুর সীমান্ত দিয়ে হাতি দুটি বাংলাদেশের তিন কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকার রাস্তায় একটি গরুকে আহত করে হাতি দুটি। একটি বাড়ির বাথরুমের দেওয়ালও ভেঙে ফেলে। দুপুর পর্যন্ত তেঁতুলিয়ার মহানন্দা নদীর তীরে একটি ভুট্টাক্ষেতে হাতি দুটি অবস্থান করছিল।

জোড়া হাতি দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ ভিড় করেন। খবর পেয়ে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা দর্শনার্থীদের নিরাপদ দূরত্বে অবস্থানের আহ্বান জানান।

কাশিমগঞ্জ এলাকার জেসমিন বেগম বলেন, 'আমাদের বাড়ির টিনের বেড়া ও বাথরুমের দেওয়াল ভেঙে দিয়েছে হাতি দুটি। এসময় আমরা ঘরের ভেতর ছিলাম। অনেক ভয় পেয়েছি। আমরা বাড়ি থেকে পালিয়ে বাইরে আশ্রয় নিয়েছি।'

উপজেলা বন বিভাগের বিট অফিসার নুরুল হুদা বলেন, 'এরইমধ্যে ভারতীয় বন ও বন্যপ্রাণী বিভাগ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। হাতি দুটিকে উদ্ধার করে ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।'

তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সোহরাব হোসেন বলেন, দর্শনার্থীদের এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। কোনোভাবেই যাতে হাতি দুটিকে উত্ত্যক্ত না করা হয়, সেজন্য চেষ্টা চলছে।

এ বিষয়ে জেলা সহকারী বন সংরক্ষক নুরুন নাহার বলেন, ভারতীয় বন ও বন্যপ্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা হাতি দুটিকে উদ্ধার করে ভারতে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এজন্য আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে।

সফিকুল আলম/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)