সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

এক আমের ওজন চার কেজি, দেখতে মানুষের ভিড়

জাতের নাম 'চার কেজি'। আবার ওজনেও চার কেজি। দিনাজপুরে ফল মেলায় উঠেছে এমনই একটি আম। বিশালাকৃতির আমটি দেখতে ফলপ্রেমীরা ভিড় করছেন।

জাতের নাম 'চার কেজি'। আবার ওজনেও চার কেজি। দিনাজপুরে ফল মেলায় উঠেছে এমনই একটি আম। বিশালাকৃতির আমটি দেখতে ফলপ্রেমীরা ভিড় করছেন।

দিনাজপুরের খামারবাড়িতে বৃহস্পতিবার (১৮ জুন) এ মেলা শুরু হয়েছে। চলবে শনিবার (২১ জুন) সন্ধ্যা পর্যন্ত। মেলার আয়োজক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মেলায় ব্রুনাই কিং, চিয়াংমাই, ই২আর২, সিমুয়াং, তিন কেজি, ঊষাপূনী, ডকমাই, কিউযাই, লেডিজেন, কিং অব চাকাপাত, গ্লেন, অমলিকা, তাইওয়ান রেড, মিয়াজাকি, কিউজাই, চিয়াংমাই, হানিভিউ, থ্রি টেস্ট, ডাকমাই, রেড পালমার, অস্টিন, চিয়াংমাই১, রেড আভিরি অমলিকা জাতের আমসহ কাঁঠাল, লিচু এবং দেশি-বিদেশি বিভিন্ন ফল প্রদর্শিত হচ্ছে।

তবে মেলায় আগতদের দৃষ্টি কেড়ছে দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে উৎপাদিত বিভিন্ন জাতের আমের মধ্যে চার কেজি জাতের আম। স্টলে আমের পাশে ছোট টোকেনে '৪ কেজি' লেখা দেখে যে কেউ মনে করবেন, আমটির ওজন কেজি। এই ধারণাও ভুল নয়। আমটির ওজন সত্যিই চার কেজি, আবার জাতের নামও '৪ কেজি'।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আনিছুজ্জামান জানান, চার কেজি জাতের আমটির ওজন সাধারণত চার কেজিই হয়ে থাকে। তাই এই আমটির নাম রাখা হয়েছে চার কেজি।

মেলায় আসা সুইট বেগম বলেন, 'আমি অনেক জাতের আম দেখেছি। কিন্তু একটি আমের ওজন চার কেজি কখনো দেখেনি। আবার অবাক হয়েছি আমটির নামও চার কেজি।'

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)