সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

নওগাঁয় চলছে আম ও আমজাত পণ্যের মেলা

নওগাঁয় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আম ও আমজাত পণ্যের মেলা। সোমবার (১৯ জুন) বিকেল থেকে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে মেলা শুরু হয়। চলবে আগামী ২৩ জুন পর্যন্ত।

নওগাঁয় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আম ও আমজাত পণ্যের মেলা। সোমবার (১৯ জুন) বিকেল থেকে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে মেলা শুরু হয়। চলবে আগামী ২৩ জুন পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান।

পরে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলায় ৩০টি আম ও আমজাত পণ্যের স্টল অংশ নেয়। ব্যানানা ম্যাংগো, আম্রোপালি, লখনা, গৌড়মতি এবং বারি জাতসহ বিভিন্ন আম দিয়ে স্টলগুলো সাজানো হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত।

জেলার নিয়ামতপুর উপজেলা থেকে মেলায় অংশ নিয়েছেন রিয়ন এগ্রো'র স্বত্তাধিকারী ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, নিরাপদ ও বিষমুক্ত আমের প্রচার-প্রচারণার জন্য মেলায় অংশ নেওয়া। কীভাবে নিরাপদ আম চাষ করা হয় সেই ধারণা সবার মাঝে ছড়িয়ে দেওয়া। এছাড়া অনেকে আম চেনেন না। তারাও এ মেলার মাধ্যমে আমের সঙ্গে পরিচিত হতে পারবেন।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, আম বাজারজাতকরণ এবং প্রদর্শনের জন্য মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে নওগাঁর আমের একটি ব্র্যান্ডিং হবে বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে এ জেলার আমের পরিচিতি বিভিন্ন জেলায় ছড়িয়ে গেছে।

আব্বাস আলী/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)