সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

কবুতর ধরতে এসে খাঁচাবন্দি বাগডাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি 'বাগডাশ' উদ্ধার করেছে জনতা। সম্প্রতি শিবগঞ্জ পৌর এলাকার কালোপুর মহাল্লা থেকে এই বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়। বর্তমানে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে রয়েছে বাগডাশটি। প্রাণীটিকে যত্ন করে খেতেও দিচ্ছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি 'বাগডাশ' উদ্ধার করেছে জনতা। সম্প্রতি শিবগঞ্জ পৌর এলাকার কালোপুর মহাল্লা থেকে এই বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়। বর্তমানে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে রয়েছে বাগডাশটি। প্রাণীটিকে যত্ন করে খেতেও দিচ্ছেন তিনি।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার লাগাদপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় বাঘ বাগডাশটিকে একটি খাঁচাবন্দি অবস্থায় খাবার দেওয়া হচ্ছে। বাগডাশটিকে দেখতে ভিড় করেছে উৎসুক জনতা। অনেকেই বলছেন এমন প্রাণী কোনোদিন দেখেননি তারা।

নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ২৬ জানুয়ারি কালোপুর গ্রামের একটি বাড়িতে ঢুকে ৫০টি পোষা কবুতর মেরে ফেলে প্রাণীটি। তাই স্থানীয়রা প্রাণীটিকে মারধর করে। খবর পেয়ে আমি এটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। খাঁচায় রেখে খাবার দিচ্ছি। কয়েকদিন থেকে বাজার থেকে মাংস এনেও তাকে খাওয়াচ্ছি। তাদের মারধরে আঘাত পেয়েছিল প্রাণিটি। তাই ওষুধ দিয়েছি। এখন অনেকটা সুস্থ।

তবে প্রাণীটি ঠিক কোন প্রজাতির আমি জানিনা। তাই আমি তাকে মোহরাল বলে ডাকি। আমি জন্ম থেকেই বন্যপ্রাণীদের পছন্দ করি। এর আগেও অনেক প্রাণীর যত্ন করেছি। আমি এ প্রাণীটি বাড়িতে রাখবোনা। ভাবছি রাজশাহী চিড়িয়াখানায় দিয়ে আসব। আমি বন্য প্রাণীদের কষ্ট দেখতে পারিনা তাই এটিকে সুস্থ করার চেষ্টা করছি। প্রাণির যত্ন করতে পেরে আমি অনেক আনন্দিত।

প্রতিবেশীর অলিউল ইসলাম ডলার বলেন, কয়েকদিন আগে এই প্রাণীটিকে মারধর করছিল কয়েকজন ব্যক্তি। পরে নজরুল ইসলাম চাচা বিড়ালটিকে নিয়ে এসে যত্নে রেখেছে। শুধু এটি নয় এর আগেও এমন কাজ করেছেন নজরুল ইসলাম। তিনি পশু, পাখি খুব পছন্দ করেন। তাই তাদের বাড়িতে নিয়ে এসে যত্ন করেন।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান জাগো নিউজকে বলেন, এই প্রাণীর নাম বাগডাশ। এটিতে মানুষের কোন ক্ষয়-ক্ষতি করেনা। বরং প্রাণীটি আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। এখন খোঁজ নিয়ে আমাদের কাছে হস্তান্তর করার ব্যাবস্থা করবো।

সোহান মাহমুদ/এনআইবি/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)