সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

সহপাঠীদের সঙ্গে জমিতে খেলছিল শিশু, সাপের কামড়ে মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে ধান কাটা জমিতে সহপাঠীদের সঙ্গে খেলার সময় সাপের কামড়ে মাহী নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

দিনাজপুরের নবাবগঞ্জে ধান কাটা জমিতে সহপাঠীদের সঙ্গে খেলার সময় সাপের কামড়ে মাহী নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাহী ওই গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।

মাহমুদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম মিয়া জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পাশে ধান কাটা জমিতে সহপাঠীদের নিয়ে খেলা করছিল শিশু মাহী। খেলার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বাড়ি ফিরে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় কবিরাজ নিখিল চন্দ্রের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সাপে কাটার পর শিশুকে দিনাজপুর নেওয়ার পথে মারা যায়।

মো. মাহাবুর রহমান/এসজে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)